বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণে তারাকান্দায় শোকরানা দোয়া মাহফিল

ময়মনসিংহ প্রতিনিধি: বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণে তারাকান্দায় শোকরানা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারী) বিকেলে তারাকান্দা উপজেলা সদরের ঈদগাহ মাঠে তারাকান্দা উপজেলা বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এ শোকরানা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিল পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহবায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।
আরও উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম তালুকদার,যুগ্ম আহবায়ক কাজি আব্দুল বাতেন,মাসুদ রানা খান,আসাদুল হক মন্ডল,শামীম তালুকদার,এড নজরুল ইসলাম ইসমাঈল,মোখলেছুজামান মুকুল,আসাদ উল্লাহ আসাদ, ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাইফুল ইসলাম কামাল ও ময়মনসিংহ উত্তর জেলা মৎস্য জীবী দলের সভাপতি হযরত আহাম্মেদ সাকিব,ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাধারণ রবিউল করিম বিপ্লব ও সহসাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ,সহসাংগঠনিক সম্পাদক এস এম আমিনুল ইসলাম।