রূপান্তর বাংলা জেলা সংবাদদাতা —লক্ষ্মীপুর জেলার সদর থানা ধীন মাসিম নগর খিলবাইসা গ্রামের মোঃ আবুল কাশেমের পুত্র, হাফেজ মোঃ আব্দুল্লাহ আল কাউসার, গত ১৬ মাস পূর্বে, রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন , ইসলাম নগরস্থ”তাহফিজুল ফুরকান মাদ্রাসায়”ভর্তি হন ।
রমজানের পূর্বেই শিশু কাউসার পবিত্র কোরআনে হাফেজ হিসেবে সফলতা অর্জন করেন ।
পরীক্ষামূলক খতমে তারাবি মাদ্রাসায় অনুষ্ঠিত হচ্ছে ।
শিশু কাউসার এর সুললিত কন্ঠে কোরআন তেলাওয়াত শুনে, তারাবির নামাজ আদায়কারী, সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থার কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান, লায়ন এইচ এম ইব্রাহিম ভূঁইয়া সহ মুসল্লীগণ বিমোহিত হন বলে জানা যায় ।
হাফেজ কাউসারের প্রশংসা করে মানবাধিকার সংস্থার চেয়ারম্যান লায়ন ইব্রাহিম ভূঁইয়া বলেন, কাউসারের বাবা এবং মাদ্রাসা পরিচালনায় নিয়োজিত শিক্ষকবৃন্দ অত্যন্ত পরিশ্রম করে হাফেজ কাউসারের মত এই শিশু বাচ্চাদেরকে কোরআনে হাফেজ হিসেবে আমাদের সমাজে ভবিষ্যৎ প্রজন্ম হিসেবে গড়ে তুলেছেন, তারা অবশ্যই প্রশংসার দাবি রাখে ।
তিনি বলেন কওমি নেছাবে পরিচালিত এ সকল শিক্ষা প্রতিষ্ঠান দান – অনুদানের উপর অনেকটা নির্ভরশীলতায় চলে ।
বিভিন্ন সরকারি – বেসরকারি প্রতিষ্ঠান বা ব্যক্তিদের পক্ষ থেকে সহায়তা পেলে এ ধরনের প্রতিষ্ঠানসমূহ থেকে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, সুন্দর সমাজ গড়ার কারিগর হিসেবে মানুষের মত মানুষ উৎপাদন হবে ।
তিনি হাফেজ মোঃ আব্দুল্লাহ আল কাউসার সহ তার সুযোগ্য শিক্ষক মন্ডলী এবং সহপাঠীদের সাফল্য কামনা করেন ।
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
