জাহাঙ্গীর, জেলা প্রতিনিধি :
রাঙামাটি শহরে মাদক ও অনৈতিক কর্মকাণ্ড দমনে কোতয়ালী থানার উদ্যোগে পরিচালিত বিশেষ অভিযানে মোট ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২৫ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে রিজার্ভ বাজারসহ শহরের বিভিন্ন স্পটে এ অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে মাদক সেবনের অভিযোগ রিজার্ভ বাজার এর ২নং ওয়ার্ড এলাকা থেকে ৭জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছেন ১। মোঃ রাশেদুল ইসলাম তার পিতার নাম লাল মিয়া, ০২। টিসু চৌধুরী, তার পিতার নাম মদন চৌধুরী, উভয়ের ঠিকানা রিজার্ভ বাজার চেঙ্গিরমুখ ০১নং ওয়ার্ড বলে জানা যায়, ৩। মোঃ শাহ আলম তার পিতার নাম মৃত আব্দুল মুতালিব, ৪। মোঃ আলমগীর পিতার নাম লাল মিয়া, ৫। মোঃ রিদম পিতার নাম পিতা-লাল মিয়া, ৬। মমিন উদ্দিন পিতার নাম মৃত আঃ মান্নান, এদের সকলের ঠিকানা আব্দুল আলী একাডেমির নিচের রাস্তা রিজার্ভ বাজার, ৭। মোঃ ইউসুফ তার পিতার নাম মৃত আলী আকবর, সে বরকল উপজেলার বাসিন্দা। এরা সকলেই রাঙ্গামাটি পার্বত্য জেলার বাসিন্দা।
এদিকে একই অভিযানে অনৈতিক কর্মকাণ্ন্ডের অভিযোগে রিজার্ভ বাজার এলাকার কয়েকটি আবাসিক হোটেল শুকতারা বোডিং, হোটেল জেরিন ও হোটেল হিল এড্রেসে অভিযান চালিয়ে ৪জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন- মোঃ ইব্রাহিম তার পিতার নাম মৃত আবুল হাশেম, সে রিজার্ভ বাজার ২নং ওয়ার্ড এলাকার কোতয়ালী থানার রাঙ্গামাটি জেলার বাসিন্দা, পিংকি আক্তার (২০), তার পিতার নাম মৃত রুহুল আমিন সে উদালিয়া ৩নং ওয়ার্ড হাটহাজারী এলাকার বাসিন্দা, রাইসা মনি (১৯), তার পিতার নাম আব্দুর রহমান সে পশ্চিম দেওয়ান নগর সন্দ্বিপ পাড়া ১নং ওয়ার্ড হাটহাজারী এলাকার বাসিন্দা, মোছাঃ রিমি (১৯), পিতার নাম মৃত জাহাঙ্গীর আলম, সে হাটহাজারী নেহাইল্লাগোনা হাটহাজারী চট্টগ্রাম জেলার বাসিন্দা।
এ বিষয়ে কোতয়ালী থানার অফিসার ইনচার্জ জসীম উদ্দীন বলেন,
“রাঙামাটি শহরকে মাদক ও অপরাধমুক্ত রাখতে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয় এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম আরও জোরদার করা হবে। কোন অপরাধী আইনের উর্ধে নয়। ”
তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে।
সচেতন মহল মনে করছে, আইনশৃঙ্খলা রক্ষায় ধারাবাহিক অভিযান অব্যাহত থাকলে অপরাধ প্রবণতা উল্লেখযোগ্যভাবে কমে আসবে।
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
