কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কারবারী ও সেবীসহ ৪ জন গ্রেফতার

রাঙ্গামাটি প্রতিনিধি: আজ ২৯ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দে রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের একটি আভিযানিক দল কোতয়ালী থানাধীন রিজার্ভ বাজার, আসামবস্তিসহ রাঙ্গামাটি শহরের বিভিন্ন মাদক স্পটে বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে মাদক কারবারী ও মাদক সেবনের অভিযোগে নিম্নোক্ত ৪ জনকে গ্রেফতার করা হয় ১. মোঃ দেলোয়ার (৩৫), পিতা: আবু বক্কর সিদ্দিক, মাতা: জরিনা বেগম, সাং: আপার রাঙ্গামাটি। ২. মোঃ নূর ইসলাম (৩৮), পিতা: মৃত মোহাম্মাদ আলী, মাতা: হালিমা বেগম, সাং: রূপনগর (টিভি সেন্টার সংলগ্ন)। ৩. মোঃ সাজিদ (২৫), পিতা: মোঃ নাছির, মাতা: মৃত আয়শা বেগম, সাং: রিজার্ভ বাজার চেঙ্গীমুখ। ৪. মোঃ শাহীন (২১), পিতা: মোঃ আবুল, মাতা: শামীমা, সাং: রিজার্ভ বাজার। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীন বলেন, “রাঙ্গামাটি শহরকে মাদকমুক্ত রাখতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবারী ও সেবীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।”