বিশেষ প্রতিনিধি রূপান্তর বাংলা—রাঙ্গামাটি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রীর একক সিদ্ধান্ত ও প্রটোকল না মানার কারণে রাঙ্গামাটিতে বিএনপির তৃণমূলে বিভক্তি সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় নেতাকর্মীদের অভিযোগ, প্রতিমন্ত্রী মহোদয় পার্বত্য তিন জেলার মধ্যে শুধু রাঙ্গামাটি নিয়ে ব্যস্ত থাকলেও খাগড়াছড়ি ও বান্দরবানে তার উপস্থিতি নেই বললেই চলে।
সর্বশেষ দুর্যোগপূর্ণ এলাকা পরিদর্শনের সময় স্থানীয় সংসদ সদস্য জনাব দীপেন দেওয়ান মহোদয়কে অবগত না করেই তিনি বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেন বলেও অভিযোগ করেন তৃণমূল নেতারা। তাদের মতে, একজন প্রতিমন্ত্রী হয়ে সাংবিধানিক প্রটোকল ও দলীয় শৃঙ্খলা মেনে স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে সমন্বয় করে কাজ করা উচিত।
রাঙ্গামাটির বিএনপির তৃণমূল পর্যায়ের একাধিক কর্মী নাম প্রকাশ না করার শর্তে বলেন, “মাননীয় এমপি জনাব দীপেন দেওয়ান মহোদয়কে দলমত নির্বিশেষে বিপুল ভোটে জনগণ নির্বাচিত করেছে। এলাকার মানুষের তার কাছে অনেক প্রত্যাশা। কিন্তু প্রতিমন্ত্রী মহোদয় এককভাবে সিদ্ধান্ত নেওয়ায় স্থানীয় বিএনপিতে দুটি গ্রুপ তৈরি হয়ে গেছে। এটা ভবিষ্যতে দলের জন্য ক্ষতিকারক।”
তারা আরও বলেন, পার্বত্য প্রতিমন্ত্রী মির হেলালের বাড়ি চট্টগ্রামে। তিনি রাঙ্গামাটির এমপিকে যথাযথ সম্মান ও পাত্তা দিচ্ছেন না। এতে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে।
নেতাকর্মীদের দাবি, পার্বত্য তিন জেলাকে সমানভাবে দেখতে হবে। কোনো একক জেলাকে প্রাধান্য দিয়ে বাকি দুই জেলাকে অবহেলা করা হলে পার্বত্য এলাকার মানুষের মাঝে বিভেদ সৃষ্টি হবে।
তৃণমূলের কর্মীরা বলেন, “মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় যদি স্থানীয় এমপিদের সাথে নিয়ে কাজ না করেন তাহলে এর দায়ভার বর্তমান সরকারকেই নিতে হবে। আমরা চাই দলীয় শৃঙ্খলা বজায় থাকুক এবং এমপি-মন্ত্রী সমন্বয়ের মাধ্যমে পার্বত্য এলাকার উন্নয়ন হোক।”
এ বিষয়ে স্থানীয় বিএনপি নেতারা দলের হাইকমান্ডের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত সমন্বয়ের মাধ্যমে কাজ করার আহ্বান জানিয়েছেন।
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
