Monthly Archives: August 2026

সরকার গঠনের ৬ মাসে মন্ত্রিসভায় বড় রদবদল: নতুন ৬ মন্ত্রীর শপথ, পুনর্বণ্টন হতে পারে বেশ কিছু

আকরাম,বিশেষ প্রতিবেদক:—–দায়িত্ব গ্রহণের ছয় মাসের মাথায় নিজেদের মন্ত্রিসভায় বড় ধরনের রদবদল আনল সরকার। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও নানা সমীকরণকে গুরুত্ব দিয়ে নতুন করে চারজনকে মন্ত্রী এবং দুজনকে প্রতিমন্ত্রীর দায়িত্বে আনা হয়েছে। এই নতুন অন্তর্ভুক্তির মাধ্যমে প্রধানমন্ত্রীসহ মোট মন্ত্রিসভার সদস্য সংখ্যা দাঁড়াল ৫১ জনে। শপথ নেওয়া নতুন মন্ত্রীদের মধ্যে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির ...

বিস্তারিত »

রাঙ্গামাটি জেলা পরিষদ গঠনে ত্যাগী নেতাদের মূল্যায়ন করলেন তারেক রহমান চেয়ারম্যান হলেন দীপন তালুকদার

রাঙ্গামাটি প্রতিনিধি, রুপান্তর বাংলা–দলের দুর্দিনের পরীক্ষিত ও ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন করেছেন বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ২০ আগস্ট ২০২৬ বৃহস্পতিবার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯ ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ (সংশোধন) আইন, ১৯৯৭ এর বিধান অনুযায়ী সরকার এই পরিষদ পুনর্গঠন করেছে। এবারের ...

বিস্তারিত »

মুক্তাগাছায় ভাড়ার টাকা চাওয়ায় ভ্যান চালককে পিটিয়ে আহত

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের মুক্তাগাছার দুল্লা ইউনিয়নের বটগাছিয়া বাজারে ভাড়ার টাকা চাওয়ায় এক ভ্যান চালকে পিটিয়ে গুরুতর আহত ও মুখের দুইটি দাঁত ভেঙ্গে ফেলার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে সাত দিন চিকিৎসা শেষে বাদী ভ্যান চালক সুমন মিয়া (২৯) বাদী হয়ে ময়মনসিংহ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা করে। মামলা নং-৪৩৪/২৬, তারিখ-২০/০৮/২০২৬ ইং। ঘটনার বিবরণে জানা যায়, গজিয়া গ্রামের আব্দুর রহিমের পুত্র ...

বিস্তারিত »

নবগঠিত ৩ পার্বত্য জেলা পরিষদ সম্পূর্ণ দলীয়করণ, নিরপেক্ষতা নেই” – জেএসকেপি চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক, রূপান্তর বাংলা -নবগঠিত বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি জেলা পরিষদের কমিটি “সম্পূর্ণ দলীয় বিবেচনায়” গঠন করা হয়েছে। এতে নিরপেক্ষতার ঘাটতি রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সাংবাদিক কল্যাণ পরিষদের চেয়ারম্যান রিয়াজ উদ্দিন রানা। তিনি বলেন, পার্বত্য অঞ্চলের শান্তি ও সম্প্রীতির জন্য জেলা পরিষদ গঠনে সব পক্ষের সমন্বয় জরুরি ছিল। কিন্তু বর্তমান গঠন প্রক্রিয়ায় তার প্রতিফলন ঘটেনি। রূপান্তর বাংলার সঙ্গে একান্ত ...

বিস্তারিত »

প্রতিবেশী নীতি নিয়ে ভারসাম্যহীনতা দেশের জন্য আত্মঘাতী” – জেএসকেপি চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক, রূপান্তর বাংলা–বর্তমান রাজনৈতিক ও কূটনৈতিক প্রেক্ষাপটে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক নিয়ে ভারসাম্যহীন নীতি বাংলাদেশের জন্য “আত্মঘাতী” হয়ে উঠতে পারে বলে মন্তব্য করেছেন জাতীয় সাংবাদিক কল্যাণ পরিষদের চেয়ারম্যান রিয়াজ উদ্দিন রানা। রূপান্তর বাংলার সঙ্গে একান্ত আলাপচারিতায় তিনি বলেন, আবেগের বশে প্রতিবেশীকে উপেক্ষা করে নীতি নির্ধারণ করলে তার ফল ভোগ করতে হবে সাধারণ মানুষকে। জেএসকেপি চেয়ারম্যান বলেন, “প্রতিবেশীকে উপেক্ষা করে ...

বিস্তারিত »

ওয়াল নয়, স্থানান্তর চাই”: তাইতংপাড়া স্কুলের ৬ তলা ভবন ধসলে দায় নেবে কে? এলাকাবাসীর হুঁশিয়ারি–পর্ব-২

রুপান্তর বাংলা বিশেষ প্রতিনিধি, রাঙ্গামাটি–রাঙ্গামাটিজেলার রাজস্থলী উপজেলার ঐতিহ্যবাহী তাইতংপাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ে কাপ্তাই খালের পাড়ে ঝুঁকিপূর্ণ ৬ তলা ভবন নির্মাণ নিয়ে “রূপান্তর বাংলা”র “ভবন নয় যেন মরণ ফাঁদ” শিরোনামের অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর টনক নড়েছে প্রশাসনের। গত ১৬ আগস্ট রূপান্তর বাংলার নিউজ প্রকাশের পর রাঙ্গামাটির জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার মহোদয় সরেজমিনে বিদ্যালয়টি পরিদর্শন করেন। পরিদর্শনকালে ইউএনও ...

বিস্তারিত »

দীঘিনালা থানা পুলিশের উদ্যোগে মেরুং বাজারে মাদকবিরোধী র‍্যালি ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

বিশেষ  প্রতিনিধি:মো আব্দুল কাদের মাদকমুক্ত ও নিরাপদ সমাজ গড়ার প্রত্যয়ে খাগড়াছড়ির দীঘিনালায় মাদকবিরোধী সচেতনতামূলক র‍্যালি ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দীঘিনালা থানা পুলিশের উদ্যোগে উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র মেরুং বাজারে আয়োজিত এ কর্মসূচিতে পুলিশ, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধি, তরুণ সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। কর্মসূচির মধ্য দিয়ে মাদকের বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থান এবং সামাজিকভাবে সম্মিলিত প্রতিরোধ ...

বিস্তারিত »

চন্দ্রঘোনায় মাদকবিরোধী র‍্যালী ও সমাবেশ: “মাদককে প্রতিরোধ করি, যুব সমাজকে রক্ষা করি”

রুপান্তর বাংলা রাঙ্গামাটি প্রতিনিধি—-বর্তমান সরকারের মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতির অংশ হিসেবে রাঙ্গামাটির চন্দ্রঘোনা থানার উদ্যোগে বাঙ্গালহালিয়া ইউনিয়নে বিশাল মাদকবিরোধী র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বাঙ্গালহালিয়া বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে র‍্যালীটি অনুষ্ঠিত হয়। র‍্যালীতে বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রী, শিক্ষক, পুলিশ সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। র‍্যালীতে উপস্থিত ছিলেন: রাজস্থলী উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা, চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ...

বিস্তারিত »

বঙ্গভবনে চলছে প্রস্তুতি, নতুন রাষ্ট্রপতির কাছেই শপথ! রাজপুত্র জেরীকে দিয়ে দীপেনের শূণ্যতা পূরণ হচ্ছে

রুপান্তর বাংলো নিজস্ব প্রতিনিধি–পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের শূন্য চেয়ার।প্রায় দুই মাসের অপেক্ষা শেষে অবশেষে পূরণ হতে চলেছে দীপেন দেওয়ানের পদত্যাগের পর এই দায়িত্ব যাচ্ছে বান্দরবানের রাজপরিবারের সন্তান সাচিং প্রু জেরীর কাঁধে। বঙ্গভবনে নেওয়া হচ্ছে প্রস্তুতি, নতুন রাষ্ট্রপতির হাত ধরেই মন্ত্রীত্বের শপথ নিবেন তিনি। প্রায় দুই মাসের অপেক্ষা শেষে অবশেষে পূরণ হতে চলেছে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের শূন্য চেয়ার। দীপেন দেওয়ানের পদত্যাগের পর ...

বিস্তারিত »

রাঙ্গামাটিতে ডিবি পুলিশের বিশেষ অভিযান: ২৩ মামলার পলাতক আসামী গ্রেফতার

রাঙ্গামাটি প্রতিনিধি—রাঙ্গামাটি পার্বত্য জেলায় মাদক, সন্ত্রাস ও অপরাধ নির্মূলে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের বিশেষ অভিযানে ২৩টি মামলার পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর দিকনির্দেশনায় গত ১৮ আগস্ট ২০২৬ তারিখে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব এইচ.এম. মাহমুদ-এর নেতৃত্বে ডিবি পুলিশের একটি আভিযানিক দল জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে এই আসামীকে গ্রেফতার করে। ...

বিস্তারিত »