দুর্যোগে মানুষের পাশে দীপেন দেওয়ান, আশ্রয়কেন্দ্রে খাবার বিতরণ ও তাৎক্ষণিক ত্রাণ এর ব্যবস্থা

রূপান্তর বাংলা বিশেষ প্রতিনিধি—রাঙ্গামাটি আসনের এমপি বিভিন্ন আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেন। সংবাদ প্রকাশের পরপরই উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পৌঁছালো খাবার`

পার্বত্য রাঙ্গামাটি: প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে ছুটে গেছেন রাঙ্গামাটি আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী জনাব দীপেন দেওয়ান। রবিবার তিনি জেলার বিভিন্ন আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেন এবং দুর্গতদের মাঝে নিজ হাতে খাবার বিতরণ করেন।

এসময় তার সাথে রাঙ্গামাটির জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে এমপি মহোদয় আশ্রয়কেন্দ্রে থাকা শিশু, নারী ও বৃদ্ধদের খোঁজখবর নেন এবং তাদের প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন। তিনি বলেন, “দুর্যোগে সরকার ও জনপ্রতিনিধিদের মূল দায়িত্ব মানুষের পাশে থাকা। কেউ যেন খাবার ও আশ্রয় থেকে বঞ্চিত না হয় সেদিকে আমাদের সবার নজর রাখতে হবে।”

এদিকে বিভিন্ন এলাকায় ত্রাণ না পৌঁছানোর সংবাদ প্রকাশিত হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেন এমপি দীপেন দেওয়ান। তার নির্দেশে সাবেক প্যানেল মেয়র ও পৌর বিএনপির সিনিয়র যুগ্ম-সম্পাদক মো. হেলাল উদ্দিন বিভিন্ন স্থানের পাশাপাশি উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আশ্রয়কেন্দ্রে তাৎক্ষণিক খাবার পৌঁছানোর ব্যবস্থা করেন।

স্থানীয়রা জানান, সংবাদ প্রকাশের পরপরই ত্রাণ পৌঁছানোয় অনেক মানুষ উপকৃত হয়েছেন।

ত্রাণ কার্যক্রমে সহযোগিতা করায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও স্বেচ্ছাসেবীদের ধন্যবাদ জানান এমপি মহোদয়। তিনি বলেন, “দুর্যোগ যতদিন থাকবে, আমরা মানুষের পাশে ততদিন থাকব।”

ছবি-`আশ্রয়কেন্দ্রে ক্ষতিগ্রস্ত শিশুর হাতে খাবার তুলে দিচ্ছেন,উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আশ্রয়কেন্দ্রে ত্রাণ সামগ্রী বিতরণ করছেন এমপি দীপেন দেওয়ান।সাথে জেলা পুলিশের কর্মকর্তারা।`
বিভিন্ন জায়গায় দুর্গতদের মাঝে রান্না করা খাবার বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন এমপি ও প্রশাসনের কর্মকর্তারা।`