রাঙ্গামাটির এমপি অসহায় মানুষের পাশে সর্বদাই

রুপান্তর বাংলা জেলা সংবাদদাতা-রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় প্রবল ভারী বর্ষণে প্লাবিত এলাকা ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেন ২৯৯-রাঙামাটি আসনের মাননীয় সংসদ সদস্য সাবেক মন্ত্রী জনাব দীপেন দেওয়ান এমপি মহোদয়।

এসময় সাথে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব আমেনা মারজান,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শপ্তর্ষী দাশ গুপ্তা,জেলা বিএনপির সহ সভাপতি ও সাবেক পৌর মেয়র জনাব সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, সহ সভাপতি জনাব সাইফুল ইসলাম পনির,জিয়া পরিষদ সোনালী ব্যাংক পিএলসি কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব সুভাষ চন্দ্র চাকমা, যুগ্ম সম্পাদক পদমর্যাদা সম্পন্ন দপ্তর সম্পাদক জনাব আব্দুল কুদ্দুছ,জেলা শ্রমিকদল সভাপতি জনাব মমতাজ মিয়া, জেলা তাতীদলের আহ্বায়ক জনাব শফি,ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জনাব আলী আকবর সুমন, যুবদলের সিঃযুগ্ম সম্পাদক জনাব নাজিম উদ্দীন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বেলাল হোসেন সাকু, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

পরিদর্শন শেষে উপজেলা পরিষদের মাননীয় সংসদ সদস্যের অফিস রুমে উপজেলা প্রশাসনের সকলস্থরের কর্মকর্তাদের সাথে মতবিনিময়ে মিলিত হোন। জেএসকেপি