রাঙ্গামাটি জেলা প্রতিনিধি–১৫ জুলাই ২৬ খ্রি: তারিখ রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের আভিযানিক টিম রাঙ্গামাটি জেলার কোতয়ালী থানাধীন রাঙ্গামাটি জেলার পৌরসভার বিভিন্ন স্থান হইতে
০১। মোঃ রমজান আলী প্রকাশ গাজী (৩৭), জাতীয় পরিচয় পত্র নং-৪৬০৪০২৮২৭৬, পিতা-মোঃ আমজাদ হোসেন, মাতা-জাহানারা বেগম, সাং-মানিকছড়ি, পোস্ট-রাঙ্গামাটি-৪৫০০, থানা-কোতয়ালী, জেলা-রাঙ্গামাটি পার্বত্য জেলা এর হেফাজত হতে ২১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক তাহাকে গ্রেফতার করা হয়।
০২। মোঃ আব্দুল রশিদ,পিতা- মোঃ আব্দুল মজিদ, স্থায়ী: গ্রাম- রিজার্ভ বাজার (রিজার্ভ বাজার পুরান পাড়া, পুরানবস্তী, ০১নং ওয়ার্ড, রাঙ্গামাটি পৌরসভা) , থানা- রাঙ্গামাটি সদর, জেলা -রাঙ্গামাটি।
০৩। দেবাশীষ বড়ুয়া প্রকাশ মনা, পিতা-মিলন কান্তি বড়ুয়া, সাং-তবলছড়ি বাজার, থানা-কোতয়ালী, জেলা-রাঙ্গামাটি। ক্রমিকে বর্ণিত ২নং ও ৩নং আসামীদ্বয়কে সিআর পরোয়ানা মূলে গ্রেফতার করা হয়েছে।
০৪। মেহেদী হাসান @ মোঃ ইমাম মেহেদী (৩৭), পিতা- মোঃ দুলাল প্রঃ দুলাল ড্রাইভার, স্থায়ী: গ্রাম- হাসপাতাল এলাকা (নাসিং ট্রেনিং সেন্টার এর পিছনে (দক্ষিন পার্শ্বে)) , থানা- রাঙ্গামাটি সদর, জেলা -রাঙ্গামাটিকে জিআর পরোয়ানা মূলে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাহাদেরকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোর্পদ করা হবে।
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
