জাহাঙ্গীর, জেলা প্রতিনিধি : রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে ২৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ প্রদীপ পাল (২৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১৫ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দে রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় এবং কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, রাঙ্গামাটি জেলার কোতয়ালী থানাধীন মানিকছড়ি পুলিশ চেকপোস্ট এলাকায় রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কের চট্টগ্রামগামী পাকা সড়কে বিশেষ অভিযান চালানো হয়। এ সময় ২৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ প্রদীপ পালকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত প্রদীপ পাল চট্টগ্রামের রাউজান থানার ৯ নম্বর ওয়ার্ডের কুলাল পাড়া, কেউটিয়া, নাতোয়ান বাগিছা এলাকার বাসিন্দা। তার পিতা নিপুর পাল এবং মাতা নিতিমা ওরফে নিতামা পাল।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পর বিধি মোতাবেক তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
