Monthly Archives: September 2026

কয়রা সাংবাদিক ফোরামের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করলেন তৌহিদুর রহমান শান্ত

নিজস্ব প্রতিবেদক, কয়রা, খুলনা—-কয়রা সাংবাদিক ফোরামের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন তৌহিদুর রহমান শান্ত। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন। লিখিত বিবৃতিতে তিনি বলেন, “বিসমিল্লাহির রাহমানির রাহিম। সম্মানিত উপস্থিত সাংবাদিকবৃন্দ, সুধী ও শুভানুধ্যায়ী, আমি তৌহিদুর রহমান শান্ত, পিতা-শাহিনুর রহমান গাজী, সাং-গিলাবাড়ী, কয়রা, খুলনা। ব্যক্তিগত ও পারিবারিক কিছু সমস্যার কারণে আমি এই পদ থেকে ...

বিস্তারিত »

দীঘিনালা জোনের উদ্যোগে ত্রিপুরা পাড়া উচ্চ বিদ্যালয়ের চ্যাম্পিয়ন মহিলা কাবাডি দলকে আর্থিক সহায়তা ও সংবর্ধনা

​বিশেষ প্রতিনিধি, দীঘিনালা–দীঘিনালা জোনের ধারাবাহিক সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে নয়মাইল ত্রিপুরা পাড়া উচ্চ বিদ্যালয়ের বিজয়ী মহিলা কাবাডি দলকে বিশেষ আর্থিক সহায়তা ও সংবর্ধনা প্রদান করা হয়েছে। ​আজ ৩০ সেপ্টেম্বর ২০২৬ ইং, দীঘিনালা জোনের ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর শিহাবুন সাকিব রূশাদ, পিএসসি মহোদয়ের প্রত্যক্ষ দিকনির্দেশনায় নয়মাইল ত্রিপুরা পাড়া উচ্চ বিদ্যালয়ের মেধা ও নৈপুণ্যদীপ্ত মহিলা কাবাডি দলের হাতে নগদ ২০,০০০ ...

বিস্তারিত »

বাকলিয়া থানার সাঁড়াশি অভিযান: ১৬ মামলার আসামি মুরাদসহ ৩ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম—চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানার চৌকস অভিযান টিম রাতভর সাঁড়াশি অভিযান পরিচালনা করে ১৬ মামলার আসামি মোঃ মুরাদ ও তার ২ সহযোগীকে গ্রেফতার করেছে। গত ২৭/০৯/২০২৬ তারিখ রাত আনুমানিক ২২.৩০ ঘটিকার সময় বাকলিয়া থানাধীন সৈয়দ শাহ রোডস্থ মোরশেদ টাওয়ারের সামনে পাকা রাস্তার উপর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় জনসাধারণের জানমালের ক্ষতি, নাশকতা সৃষ্টি, ...

বিস্তারিত »

কয়রায় আড়াই লাখ টাকার কাঁকড়া প্রজেক্টে কীটনাশক প্রয়োগের অভিযোগ

কয়রা (খুলনা) প্রতিনিধি: তৌহিদুর রহমান শান্ত—খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের তেঁতুলতলা চর এলাকায় প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে পরিচালিত একটি কাঁকড়া প্রজেক্টে কীটনাশক প্রয়োগের অভিযোগ উঠেছে। অভিযোগকারী মোঃ আনারুল ইসলাম গাজী, পিতা—মৃত আইজউদ্দীন গাজী, গ্রাম—তেঁতুলতলা চর, ইউনিয়ন—মহেশ্বরীপুর, উপজেলা—কয়রা, জেলা—খুলনা। তাঁর অভিযোগ, কাঁকড়া প্রজেক্টে কীটনাশক প্রয়োগের কারণে কাঁকড়া মারা গেছে। এতে তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে দাবি করেন। ভুক্তভোগীর ...

বিস্তারিত »

খাগড়াছড়ির দিঘীনালায় পরিবেশ রক্ষায় আনসার-ভিডিপির উদ্যোগে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি

বিশেষ প্রতিনিধি, দিঘীনালা:–প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি খাগড়াছড়ি জেলার দিঘীনালা উপজেলায় পরিবেশের সুরক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় এক বর্ণাঢ্য ও প্রশংসনীয় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) বিশেষ উদ্যোগে এই সামাজিক ও পরিবেশবান্ধব কর্মসূচির আয়োজন করা হয়। ​দিঘীনালা উপজেলা আনসার ও ভিডিপি কমান্ডার মোস্তাকিমুল ইসলামের প্রত্যক্ষ নেতৃত্ব, নির্দেশনা ও উপস্থিতিতে উপজেলার বেতছড়ি ভিডিপি ক্লাব ...

বিস্তারিত »

মৃত্যুর ১২ বছর পর ‘আসামি’ সাবেক এমপি সুলতানুল কবির! সম্পত্তি দখলের অভিযোগে নালিশি মামলা, আসামির তালিকায় মৃত সাবেক সংসদ সদস্য; বাদীর দাবি আইনজীবীর লেখার ভুল

এম এ রাশেদ চৌধুরী:—-মৃত্যুর এক যুগ পরও ‘আসামি’ হলেন চট্টগ্রামের বাঁশখালী আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সুলতানুল কবির চৌধুরী! সম্পত্তি দখলকে কেন্দ্র করে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বাঁশখালীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের করা একটি নালিশি মামলায় ১৩ নম্বর আসামি হিসেবে তাঁর নাম উল্লেখ করা হয়েছে। অথচ তিনি ২০১৪ সালের ৩০ জুন মৃত্যুবরণ করেন। ঘটনাটি সামনে আসার পর স্থানীয়ভাবে ব্যাপক চাঞ্চল্যের ...

বিস্তারিত »

মুক্তাগাছায় মাদক বিক্রির প্রতিবাদ করায় গৃহবধূকে মারধর, লুটপাটের অভিযোগ

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি;—ময়মনসিংহের মুক্তাগাছায় মাদক বিক্রির প্রতিবাদ করায় এক গৃহবধূকে মারধর করে মাথা ফাটিয়ে দেওয়া এবং বাড়িতে হামলা চালিয়ে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মাজেদা খাতুন (৫২) নামে এক নারী চারজনের নাম উল্লেখ করে মুক্তাগাছা থানায় লিখিত অভিযোগ করেছেন। গত ২৬ সেপ্টেম্বর দুপুর ৩টার দিকে উপজেলার ২ নম্বর বড়গ্রাম ইউনিয়নের নরকোনা গ্রামে এ ঘটনা ঘটে বলে ...

বিস্তারিত »

মুক্তাগাছায় জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে প্রশাসনের হস্তক্ষেপ দাবি

মুক্তাগাছা প্রতিনিধি—ময়মনসিংহের মুক্তাগাছায় আদালতে মামলা চলমান থাকা একটি জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ ও আইনগত সহায়তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মো. জুলহাস। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৫টায় মুক্তাগাছা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জুলহাস এসব অভিযোগ করেন। লিখিত বক্তব্যে জুলহাস জানান, তাঁর বাবা মৃত কুরবান আলীর সঙ্গে চর আধপাখিয়া গ্রামের সাবেক বাসিন্দা সুধীর ...

বিস্তারিত »

পাহাড় ঘেরা অরণ্যের রূপের রানী পার্বত্য জেলা: রূপের আড়ালে চার দশকের অবহেলিত বীরত্বগাথা – হিল ভিডিপি

রূপান্তর বাংলা বিশেষ প্রতিবেদন—বীরত্বের ৪০ বছর, প্রাপ্তি মাত্র ৩০০০ থেকে ৩৫০০ টাকা– সবুজে মোড়ানো উঁচু-নিচু পাহাড়, মেঘের কোলে হারিয়ে যাওয়া অরণ্য, ঝর্ণার কলকল ধ্বনি আর সাঙ্গু-কর্ণফুলীর বয়ে চলা – এই হলো আমাদের রূপের রানী পার্বত্য চট্টগ্রাম। দূর থেকে দেখলে মনে হয় যেন শিল্পীর তুলিতে আঁকা এক স্বপ্নরাজ্য। কিন্তু এই অপার সৌন্দর্যের ভাঁজে ভাঁজে লুকিয়ে আছে এক রক্তক্ষয়ী ইতিহাস। যে পাহাড় ...

বিস্তারিত »

দুদকের মামলায় সাব-রেজিস্ট্রার আবদুস সোবহানের রিমান্ড আবেদন নামঞ্জুর জেলগেটে একদিন জিজ্ঞাসাবাদের অনুমতি, জামিন আবেদনও খারিজ

এম এ রাশেদ চৌধুরীঃ—-চট্টগ্রাম প্রতিনিধি: দুর্নীতি দমন কমিশনের (দুদক) হাতে টাকাসহ আটক সাব-রেজিস্ট্রার আবদুস সোবহানের পাঁচ দিনের রিমান্ড আবেদন নামঞ্জুর করেছেন আদালত। তবে তাকে জেলগেটে একদিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তার জামিন আবেদনও নামঞ্জুর করা হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রিমান্ড আবেদনের শুনানি শেষে আদালত এ আদেশ দেন। দুদকের আইনজীবী রেজাউল করিম রনি জানান, গত সোমবার দুদকের পক্ষ থেকে ...

বিস্তারিত »