খুলনা কয়রা প্রতিনিধি: তৌহিদুর রহমান শান্ত
প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশের গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনাগুলোতে পর্যায়ক্রমে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগের অংশ হিসেবে খুলনা জেলা পরিষদের আওতাধীন স্থাপনাগুলোতে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের লক্ষ্যে চীনা প্রতিনিধি দলের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় খুলনা জেলা পরিষদ কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন খুলনা জেলা পরিষদের প্রশাসক, জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এস এম মনিরুল হাসান বাপ্পী।
বৈঠকে খুলনা জেলা পরিষদের আওতাধীন গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে সোলার প্যানেল স্থাপনের সম্ভাবনা, সৌরবিদ্যুৎ ব্যবস্থার ব্যবহার এবং এ-সংক্রান্ত কারিগরি ও বাস্তবায়ন পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
সরকারি স্থাপনাগুলোতে সৌরবিদ্যুতের ব্যবহার সম্প্রসারণ করা হলে প্রচলিত বিদ্যুতের ওপর নির্ভরতা কমানো এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর সুযোগ তৈরি হবে বলে সংশ্লিষ্ট উদ্যোগের গুরুত্ব রয়েছে।
তবে বৈঠকে গৃহীত সিদ্ধান্ত, প্রকল্পের সম্ভাব্য ব্যয়, স্থাপনের লক্ষ্যমাত্রা ও বাস্তবায়নের সময়সীমা সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া গেলে তা জানা যাবে।
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
