Daily Archives: October 22, 2026

সাজেকে পর্যটকবাহী গাড়িতে গুলি, ৩ হাজার পর্যটককে নিরাপদে সরিয়ে নিল যৌথ বাহিনী — পুলিশ সুপার

রুপান্তর বাংলা রাঙ্গামাটি প্রতিনিধি–রাঙ্গামাটির বহুল আলোচিত পর্যটন কেন্দ্র সাজেকে পর্যটকদের ওপর গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। পর্যটকদের নিরাপদে সরিয়ে নিতে গেলে আইন-শৃঙ্খলা বাহিনীর ওপর ইট-পাটকেল নিক্ষেপ ও গুলি চালায় পাহাড়ি সশস্ত্র গোষ্ঠী ইউপিডিএফ। পরে পাল্টা গুলি চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে যৌথ বাহিনী। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর আড়াইটায় রাঙ্গামাটি পুলিশ সুপার কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মুহাম্মদ ...

বিস্তারিত »

রাষ্ট্রপতির সফর ঘিরে রাঙামাটি বিএনপিতে প্রটোকল বিপর্যয়, এমপি দীপেন দেওয়ানকে একপাশে ঠেলে জেলা সভাপতি মধ্যমণি!

রুপান্তর বাংলা বিশেষ প্রতিনিধি আব্দুল কাদের মহামান্য রাষ্ট্রপতির আসন্ন রাঙামাটি সফরকে কেন্দ্র করে বিএনপির এক প্রস্তুতি সভায় চরম প্রটোকল লঙ্ঘন ও শিষ্টাচার বহির্ভূত ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। প্রত্যক্ষদর্শীদের পাঠানো ছবিতে দেখা যায়, রাঙামাটি জেলার একমাত্র নির্বাচিত সংসদ সদস্য, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতা সাবেক মন্ত্রী দীপেন দেওয়ান এমপিকে মিটিংয়ে একপাশে বসিয়ে রাখা হয়েছে। আর মাঝখানে প্রধান অতিথির আসনে বসেছেন ...

বিস্তারিত »

সাজেকে সেনাবাহিনীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ, প্রত্যাহারকৃত সেনা ক্যাম্প পুনঃস্থাপনের দাবি দুই সংগঠনের

নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি—সাজেকে সড়ক অবরোধের নামে সাধারণ জনগণকে মানবঢাল বানিয়ে পর্যটক ও আইন-শৃঙ্খলা বাহিনীর ওপর ইউপিডিএফের সশস্ত্র গুলিবর্ষণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় সাংবাদিক কল্যাণ পরিষদ ও পার্বত্য নাগরিক অধিকার পরিষদ। একই সাথে পাহাড়ে শান্তি ফেরাতে প্রত্যাহারকৃত সকল সেনা ক্যাম্প পুনঃস্থাপনের জোর দাবি জানিয়েছেন নেতৃবৃন্দ। আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর ২০২৬) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এই দাবি জানানো ...

বিস্তারিত »

সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ইউপিডিএফের গুলিবর্ষণ — সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় তিন হাজার পর্যটক উদ্ধার

রূপান্তর বাংলা নিজস্ব সংবাদদাতা—বাংলাদেশ সেনাবাহিনীর সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান আজ রাঙামাটি জেলার আওতাধীন সাজেকের গঙ্গারাম বাজার এলাকায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর সশস্ত্র সদস্যরা স্থানীয় জনগণকে জোরপূর্বক মানবঢাল হিসেবে ব্যবহার করে সড়ক অবরোধ করে এবং পর্যটক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর গুলিবর্ষণ করে। এ ঘটনায় সাজেক-বাঘাইহাট সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেলে সাজেকে ভ্রমণরত প্রায় তিন হাজার পর্যটক আটকা পড়েন। ...

বিস্তারিত »

সেনাবাহিনীর উদ্যোগে কুটির শিল্প প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেলেন ২০ জন প্রশিক্ষণার্থী

নিজস্ব প্রতিবেদক, রাজস্থলী (রাঙামাটি)–রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়ায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটির শিল্প (তাঁত শিল্প) প্রশিক্ষণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর ২০২৬) দুপুর আনুমানিক ১টার দিকে বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের কনফারেন্স রুমে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে ২০ জন প্রশিক্ষণার্থীর হাতে আনুষ্ঠানিকভাবে সনদপত্র তুলে দেন বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মর্তুজা সাইফ রাসেল। এলাকাবাসী জানান, গরিব ও অসহায় মানুষের ...

বিস্তারিত »

রাজস্থলীতে শিশুকে মসজিদে কোরআন শিক্ষা থেকে বঞ্চিত করার অভিযোগ মসজিদ কমিটির বিরুদ্ধে

রাজস্থলী (রাঙ্গমাটি) প্রতিনিধি–রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের শফিপুর গ্রামে একটি শিশুকে মসজিদে কোরআন শিক্ষা থেকে বঞ্চিত করার অভিযোগ উঠেছে স্থানীয় শফিপুর জামে মসজিদ পরিচালনা কমিটির বিরুদ্ধে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, শফিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মিসেস হুরে জান্নাত শিমুর ছেলে মোঃ রাউফ (বয়স আনুমানিক ৯) দীর্ঘদিন ধরে শফিপুর জামে মসজিদের ইমামের কাছে কোরআন শিক্ষা নিত। কিন্তু গত কয়েকদিন ধরে কমিটির ...

বিস্তারিত »

রাঙ্গামাটিতে রানিং এমপি হয়েও অবহেলিত দীপেন দেওয়ান! দলের ভেতরেই কোণঠাসা করার চেষ্টা, ক্ষোভে ফুঁসছে সাধারণ মানুষ

রূপান্তর বাংলা বিশেষ প্রতিনিধি—রাঙ্গামাটি-২৯৯ আসনে বিপুল ভোটে নির্বাচিত বর্তমান এমপি, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান আজ নিজ জেলাতেই অবহেলা আর অবমূল্যায়নের শিকার — এমন অভিযোগে ফুঁসে উঠেছে রাঙামাটির সাধারণ মানুষ। তৃণমূল নেতাকর্মীদের প্রশ্ন, একটি জেলায় একজন নির্বাচিত এমপি থাকলে তিনিই তো সবার মাথা। প্রটোকল অনুযায়ী তিনিই প্রধান। কিন্তু রাঙামাটিতে উল্টো চিত্র দেখা যাচ্ছে। সবচেয়ে বড় ...

বিস্তারিত »

চাঁপাইনবাবগঞ্জে পুরুষ পুলিশ কনস্টেবলের বাড়িতে নারী কনস্টেবলের অনশন

রুপান্তর বাংলা ডেক্স—চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় এক পুরুষ পুলিশ কনস্টেবলের বাড়িতে বিয়ের দাবিতে এক নারী পুলিশ কনস্টেবল অনশনে বসেছেন। গত কয়েকদিন ধরে ওই নারী কনস্টেবল বাড়ির সামনে অবস্থান করছেন বলে জানা গেছে। স্থানীয় সূত্র ও প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের হরিণগর এলাকায় পুলিশ কনস্টেবল মেরাজ আলীর বাড়ির সামনে ওই নারী কনস্টেবল অবস্থান নেন। মেরাজ আলী বর্তমানে ঢাকার উত্তরা ...

বিস্তারিত »

চাঁদপুরে ধর্মান্তরিত হয়ে বিয়ে, অতঃপর নির্যাতন: স্বামীকে ডিভোর্স দিতে বাধ্য করার অভিযোগ

কচুয়া (চাঁদপুর) সংবাদদাতা রূপান্তর বাংলা–চাঁদপুরের কচুয়া উপজেলায় ধর্মান্তরিত হয়ে বিয়ে করার পর রিয়া (২২) নামে এক তরুণীকে শারীরিক ও মানসিক নির্যাতন করে স্বামীকে ডিভোর্স দিতে বাধ্য করার অভিযোগ উঠেছে তার শাশুড়ি, চাচা শ্বশুরসহ স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কাদলা ইউনিয়নের মনপুরা উত্তর-পূর্ব পাড়ার মিস্ত্রী বাড়ির বাসিন্দা রিয়া ভালোবাসার টানে নিজ ধর্ম ত্যাগ ...

বিস্তারিত »

সাজেক পর্যটন সড়কে ৩য় দফায় অবরোধ, রাস্তায় সাজেকবাসী

সাজেক (রাঙামাটি) প্রতিনিধি রূপান্তর বাংলা–এলাকায় অশান্তি সৃষ্টিকারী জেএসএস (সন্তু) গ্রুপের সশস্ত্র সদস্যদের সরিয়ে নেওয়াসহ তিন দফা দাবি বাস্তবায়নের দাবিতে সাজেক পর্যটন সড়কে তৃতীয় দফায় অবরোধ কর্মসূচি পালন করছেন স্থানীয়রা। সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারী এসোসিয়েশনের ডাকে আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর ২০২৬) সকাল ৬টা থেকে এই সড়ক অবরোধ শুরু হয়। আন্দোলনকারীরা জানান, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং পর্যটন ...

বিস্তারিত »