রুপান্তর বাংলা ডেক্স—রাঙ্গামাটি পার্বত্য জেলার জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতকরণ ও পর্যটকদের পুলিশি সেবা সহজ করতে আরএইচডি লেক ভিউ গার্ডেনে স্থাপিত নতুন পুলিশ বক্স উদ্বোধন করা হয়েছে।
আজ ফিতা কেটে পুলিশ বক্সটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার সুযোগ্য পুলিশ সুপার *জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম* মহোদয়। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
পুলিশ বক্সটি চালুর ফলে লেক ভিউ গার্ডেনে আগত পর্যটক ও দর্শনার্থীদের নিরাপত্তা, সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা এবং জরুরি প্রয়োজনে দ্রুত পুলিশি সহায়তা আরও গতিশীল হবে।
উদ্বোধন শেষে পুলিশ সুপার মহোদয় গার্ডেন প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে এই কর্মসূচি পালিত হয়।
জেলা পুলিশ জানায়, জনবান্ধব পুলিশিং ও পর্যটন এলাকায় নিরাপত্তা জোরদারে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
