রাঙ্গামাটিতে কোতোয়ালী থানার বিশেষ অভিযানে ৩ মাদক কারবারি গ্রেফতার, ১৫ লিটার চোলাই মদ উদ্ধার

রাঙ্গামাটি প্রতিনিধি —রাঙ্গামাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম এর নির্দেশনায় এই অভিযান পরিচালনা করা হয়।

কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীন ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মোকলেছুর রহমানের নেতৃত্বে থানা পুলিশের একটি দল পৌরসভার বিভিন্ন এলাকায় এই বিশেষ অভিযান চালায়।

গ্রেফতারকৃতরা হলেন- প্রবাদ কুমার নাথ (৫৩), মোঃ কর্ণেল (২৭) ও কার্তিক কুমার (৪৩)।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

রাঙ্গামাটি জেলা পুলিশ জানিয়েছে, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ অস্ত্রসহ সকল ধরনের অপরাধ দমনে জিরো টলারেন্স নীতিতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।