স্টাফ রিপোর্টার : মোঃ জনি—-ভালো কাজের স্বীকৃতি ও ভবিষ্যতে আরও ভালো কাজে উৎসাহ প্রদানের লক্ষ্যে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বিশেষ অবদান রাখায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শরিফুল ইসলাম, পিপিএম, বিপিএম-এর পক্ষে সম্মাননা প্রদান করেন ডিবি মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সালাউদ্দিন শিকদার।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা ও দায়িত্ব পালনে অবদানের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা প্রদান করা হয়। এ ধরনের স্বীকৃতি পেশাগত দায়িত্ব পালনে আরও আন্তরিকতা, নিষ্ঠা ও উদ্দীপনা সৃষ্টি করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
সম্মাননা প্রাপ্তির পর সংশ্লিষ্ট কর্মকর্তা কৃতজ্ঞতা প্রকাশ করেন ডিবি মতিঝিল বিভাগের প্রশাসন শাখার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রফিউদ্দীন মোহাম্মদ যোবারের, পিপিএম, এবং খিলগাঁও জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ বেলায়েত হোসাইনের প্রতি। পাশাপাশি তিনি তাঁর টিমের সব সদস্যের প্রতিও কৃতজ্ঞতা জানান।
তিনি মনে করেন, এ সম্মাননা তাঁর একার নয়; বরং টিমের সব সদস্যের সম্মিলিত প্রচেষ্টা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার প্রতিফলন। ভবিষ্যতেও আইনশৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সততা ও পেশাদারত্বের সঙ্গে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
