রুপান্তর বাংলা বিশেষ প্রতিনিধি আব্দুল কাদের
মহামান্য রাষ্ট্রপতির আসন্ন রাঙামাটি সফরকে কেন্দ্র করে বিএনপির এক প্রস্তুতি সভায় চরম প্রটোকল লঙ্ঘন ও শিষ্টাচার বহির্ভূত ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।
প্রত্যক্ষদর্শীদের পাঠানো ছবিতে দেখা যায়, রাঙামাটি জেলার একমাত্র নির্বাচিত সংসদ সদস্য, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতা সাবেক মন্ত্রী দীপেন দেওয়ান এমপিকে মিটিংয়ে একপাশে বসিয়ে রাখা হয়েছে। আর মাঝখানে প্রধান অতিথির আসনে বসেছেন জেলা বিএনপির সভাপতি।
স্থানীয় নেতাকর্মীরা প্রশ্ন তুলছেন, দলীয় এবং রাষ্ট্রীয় উভয় প্রটোকল অনুযায়ী একজন নির্বাচিত এমপি-ই সেখানে প্রধান অতিথি হিসেবে মাঝখানে বসার কথা। কেন্দ্রীয় কমিটির নেতা হিসেবেও তার পদ জেলা সভাপতির চেয়ে অনেক উপরে। তারপরও তাকে এভাবে এক সাইডে ফেলে রাখা চরম অপমানজনক।
একজন তৃণমূল কর্মী ক্ষোভ প্রকাশ করে বলেন, “এটা লজ্জা। এমপি-কে সম্মান দিতে না জানলে রাষ্ট্রপতিকে সম্মান দেবেন কিভাবে? এই দাম্ভিকতা দলের ক্ষতি করবে।”
এ ঘটনায় সাধারণ মানুষ ও সুশীল সমাজে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। অনেকেই বলছেন, রাঙামাটি বিএনপিতে এখন সিনিয়র-জুনিয়র মানা হচ্ছে না।
জেলা থেকে শুরু করে প্রতিটা উপজেলা একই অবস্থা, এসব লোকদের নিকট থেকে সাধারণ জনগণ কি শিখবে? /
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
