কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে মাসিক স্টাফ দরবার ও বিদায় সংবর্ধনা

কুমিল্লা প্রতিনিধি—অদ্য ২৫/১০/২০২৬ খ্রিঃ তারিখে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে নিয়মিত মাসিক স্টাফ দরবার অনুষ্ঠিত হয়। উক্ত দরবারে সভাপতিত্ব করেন অত্র কারাগারের সম্মানিত সিনিয়র জেল সুপার জনাব মোঃ শাহ আলম খান।

এ সময় উপস্থিত ছিলেন জেলার জনাব মুহাম্মদ জাহিদুল আলম, ডেপুটি জেলারগণ, সিভিল অফিসারবৃন্দ এবং সর্বস্তরের কারারক্ষীবৃন্দ।

দরবার শেষে অত্র কারাগার হতে পিআরএল-এ গমনকারী ০২ জন সহকারী প্রধান কারারক্ষী ও ০১ জন কারারক্ষীকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। তাঁদের ফুলেল শুভেচ্ছা, সম্মাননা ক্রেস্ট ও উপহারসামগ্রী প্রদান করা হয় এবং অবসর-পরবর্তী জীবনের সুখ-শান্তি ও সুস্বাস্থ্য কামনা করা হয়।

উক্ত দরবারের মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত দায়িত্ববোধ, শৃঙ্খলা, সততা ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং কারাগারের সার্বিক নিরাপত্তা ও বন্দি সেবার মান উন্নত করার বিষয়ে সকলকে উদ্বুদ্ধ করা হয়।