মোঃ জাহাঙ্গীর হোসাইন, চট্টগ্রাম— চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন আবাসিক এলাকার সিডিএ স্কুলের নাদিম সরকার (১৫) নামের নবম শ্রেণির এক ছাত্র নিখোঁজ হয়েছে।
নিখোঁজ নাদিম হাসান সরকার বাংলাদেশ পুলিশ সদস্য নাজমুল হাসান সরকারের একমাত্র ছেলে। এবিষয়ে নিখোঁজ নাদিমের বাবা নাজমুল হাসান সরকার বাদি হয়ে সংশ্লিষ্ট থানায় এসে ১৫/১১/২০২৬খ্রীঃ তারিখে একটি নিখোঁজ ডায়েরি করেন। চান্দগাঁও থানার জিডি নম্বর ১০৮১ এবং ট্র্যাকিং নম্বর OAZ4TH
ডায়েরি সূত্রে জানা যায় যে, গত ১৫ নভেম্বর ২০২৬, রবিবার বিকেল আনুমানিক ৪টার সময়ে চান্দগাঁও থানাধীন আবাসিক এলাকার বি-ব্লকের বাসার সামনে থেকে নাদিম নিখোঁজ হয়।
পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে কোথাও কোনধরনের সন্ধান না পেয়ে সংশ্লিষ্ট থানায় এসে একটি নিখোঁজ ডায়েরি করেন নিখোঁজের বাবা নাজমুল হাসান।
ডায়রি সূত্রে জানা যায়, নিখোঁজ কিশোর শারীরিক উচ্চতা আনুমানিক ৫ ফুট ৪ ইঞ্চি, গায়ের রং ফর্সা এবং চুল ছোট, তার বয়স আনুমানিক ১৫ বছর।
এছাড়া পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ছেলেকে খুঁজে পেতে তারা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে এখনো তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
সন্তানের নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবারটি গভীর উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
কেউ নাদিমের সন্ধান পেলে যোগাযোগের অনুরোধ:
নাসিমের সন্ধান পেলে তার মা জেসমিন আকতার রোজির সঙ্গে ০১৮৭৭-৫৬৫৮৫৩ নম্বরে অথবা বাবা নাজমুল হাসান সরকারের সঙ্গে ০১৮১২-৫৮৬৯৩৭ নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
একটি অসহায় পরিবারের সন্তানকে খুঁজে পেতে সংবাদটি সর্বত্র ছড়িয়ে দেওয়ার জন্য সবার সহযোগিতা কামনা করেছে (পরিবার)।
এসআই(নিরস্ত্র) জায়েদ আব্দুল্লাহ বিন ছরওয়ার
বিপনি নং ৮৬১৩১৫৬০৯৯ কে ডায়েরি সংক্রান্তে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
