ময়মনসিংহ প্রতিনিধি—ময়মনসিংহে গতকাল বেলা ৩টায় ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে ময়মনসিংহ, শেরপুর ও নেত্রকোনার ৪৫জন সাংবাদিকদের ও পরিবারের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সভাপতি এম আইয়ুব আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। বিশেষ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তাগাছা আসনের এমপি মোহাম্মদ জাকির হোসেন বাবলু, ময়মনসিংহ উন্নয়ন কতৃপক্ষের প্রশাসক মোতাহের হোসেন তালুকদার, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল বাছির (বাছির জামিল) প্রমূখ।।
অনুষ্ঠানে ময়মনসিংহ, শেরপুর ও নেত্রকোনা জেলার ৩জন প্রয়াত সাংবাদিকদের পরিবারকে অনুদানের চেক ও ৪২জন সাংবাদিকে অস্বচ্ছল ও চিকিৎসা বাবদ ২০ লক্ষ ২০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
