বাঙ্গালহালিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন গুরুতর আহত, একজনের অবস্থা আশঙ্কাজনক

রুপান্তর বাংলা চন্দ্রঘোনা, সংবাদদাতা—রাঙ্গামাটি-বান্দরবান সড়কের বাঙ্গালহালিয়া হেলিপ্যাড এলাকায় সড়ক দুর্ঘটনায় দুইজন গুরুতর আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকাল আনুমানিক ৩টা ৪৫ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, আবুল খায়ের কোম্পানির দুগ্ধ সামগ্রী পরিবহনকারী একটি মালবাহী পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। এতে গাড়িতে থাকা ড্রাইভার ও হেল্পার গুরুতর আহত হন।

আহতদের দ্রুত উদ্ধার করে চন্দ্রঘোনা মিশন হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। পিকআপ ভ্যানটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

আহতরা হলেন:
১) ফুকেন দে (৪৫), পিতা- অজ্ঞাত, (আশঙ্কাজনক)
২) আমজাদ হোসেন (৬০), পিতা- অজ্ঞাত
উভয়ের বাড়ি — সাং- শিলক, থানা- দক্ষিণ রাঙ্গুনিয়া, জেলা- চট্টগ্রাম।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে চন্দ্রঘোনা থানা পুলিশ।