চট্টগ্রাম প্রতিনিধিঃ—সারা দেশে নিষিদ্ধ আওয়ামী, যুবলীগ,ছাত্রলীগের সন্ত্রাসীরা জালাও, পুড়াও, ভাংচুর ও নৈরাজ্যের প্রতিবাদে উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ মোরছালিনের নির্দেশনায় সীতাকুণ্ডের কুমিরা সেচ্ছাসেবক দলের পক্ষ থেকে এক বিক্ষোভ মিছিল কুমিরা বাজার থেকে রয়েল গেইট প্রযন্ত প্রদক্ষিন করে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় কুমিরা বাজার থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে দক্ষিনবাজার হয়ে রয়েল গেইট রাস্তার মাথায় এসে এক পথসভায় সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।এতে বক্তব্য রাখেন উপজেলা সেচ্ছাসেবকের প্রভাবশালী সদস্য মোঃ ইব্রাহিম খলিল নিশান । উক্ত বিক্ষোভ মিছিলে শত শত নারী ও সেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ অংশগ্রহন করেন।
সেচ্ছাসেবক দলের প্রভাবশালী নেতা ইব্রাহিম খলিল নিশান বলেন, শেখ হাসিনা দেশে আসবেন ঘোষনা দিয়ে সারা দেশে ধ্বংসাত্মক জ্বালাও পুড়াও, ভাংচুর,লুটপাট হামলা শুরু করেছে। তারা দেশে নৈরাজ্য সৃষ্টি করে চলেছে। সীতাকুণ্ড থেকে নির্বাচিত লায়ন আসলাম চৌধুরীর ঘোষনা সীতাকুন্ডে কোন সন্ত্রাস করতে দেয়া হবেনা।
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
