শহীদ হোসেন রূপান্তর বাংলা–আজ ২৮ নভেম্বর ২০২৬ খ্রি. তারিখে রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম রাজস্থলী থানা ও ফারুয়া ক্যাম্প পরিদর্শন করেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার থানা ও ক্যাম্পের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন, পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং বিভিন্ন রেজিস্টার ও গুরুত্বপূর্ণ নথিপত্র পর্যালোচনা করেন। এ সময় তিনি আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ ও জনসাধারণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় জনাব মোঃ ইকবাল হোছাইন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব মোঃ জসীম উদ্দীন চৌধুরী, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
