রূপান্তর বাংলা রাঙ্গামাটি প্রতিনিধি–আজ ২৬ নভেম্বর ২০২৬ খ্রি. তারিখ রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) জনাব প্রিটন সরকার ও পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) জনাব স্বরজিৎ কুমার দে-কে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
এ সময় পুলিশ সুপার বিদায়ী দুই কর্মকর্তার কর্মজীবনের সততা, নিষ্ঠা ও পেশাগত অবদানের ভূয়সী প্রশংসা করেন এবং তাদের ভবিষ্যৎ জীবনের সর্বাঙ্গীণ সফলতা ও মঙ্গল কামনা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ ইকবাল হোছাইন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এবং জনাব মোঃ জসীম উদ্দীন চৌধুরী, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), রাঙ্গামাটি পার্বত্য জেলা।
এছাড়াও জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
