তূর্যের মৃত্যুতে মাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়নি, দায় নিতে হবে সরকারকেই–জেএসকেপি

রুপান্তর বাংলা ডেক্স—–জাতীয় সাংবাদিক কল্যাণ পরিষদের চেয়ারম্যান এক বিবৃতিতে বলেন
যুবলীগ নেত্রী শারমিন সুলতানা শর্মীর প্রতিবন্ধী ছেলে নিস্বর্গ হোসেন তূর্য (১৫) এর মৃত্যুর ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক। মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন, আমিন।

শারমিন সুলতানার গ্রেফতারের পরে যখন জানা যায় তার একটি প্রতিবন্ধী সন্তান আছে, তখন সাধারণ মানুষের পাশাপাশি বিএনপির অনেকেই তার জামিনে মুক্তির দাবি করেছিলো। কিন্তু তখন বিষয়টি সামনে আসেনি।

আজ ছেলেটির মৃত্যুর পরে তার মাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়নি। একজন মা তার মৃত ছেলের মুখটাও শেষবার দেখতে পারেনি।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলছেন, পরিবার নাকি আবেদন করেনি, ডিসি নাকি জানতো না, সরকারের নাকি কোনো বিধিনিষেধ ছিলো না। কিন্তু প্রশ্ন হলো, একটা মা জেলে, তার প্রতিবন্ধী ছেলে মারা গেছে — এই খবরটা পরিবারকে জানানোর দায়িত্ব কার ছিলো? জেল কর্তৃপক্ষের ছিলো না? সরকারের ছিলো না?

আবেদন করে নাই — এই কথা বইলা কি একজন মাকে তার মৃত ছেলের মুখ দেখা থেকে বঞ্চিত করার দায় এড়ানো যায়?

স্বামীকেও জেলে নেওয়া হয়, স্ত্রীকেও জেলে নেওয়া হয়। বাড়িতে পড়ে থাকে দুইটা শিশু — একটা প্রতিবন্ধী, আরেকটা ছোট্ট মেয়ে। এইটা কি মানবিকতা?

প্রতিবাদ করলেই জেল, কথা বললেই মামলা। মানুষ কথা বলতে চায়, প্রতিবাদ করতে চায়, কিন্তু ভয়ে পারে না। পুলিশ ধরে নিয়ে গেলে জামিন করাবে কে?
বর্তমান যে পরিস্থিতি কোন অভিযুক্ত ব্যক্তির পক্ষে কোন আইনজীবী ও দাঁড়াতে পারতেছে না আদালতে।
তূর্যের মৃত্যুর দায় শুধু একটা আবেদনপত্রের উপর চাপিয়ে দিলে হবে না। এই দায় সরকারকেই নিতে হবে।

আমরা সামাজিক, আন্তর্জাতিক ও মানবিক সংগঠনগুলোর দৃষ্টি আকর্ষণ করছি — বাংলাদেশে চলমান এই দমন-পীড়ন, অন্যায় গ্রেফতার আর এই নির্মমতার দিকে আপনারা তাকান।
জাতীয় সাংবাদিক কল্যাণ পরিষদ (জেএসকেপি)