বিএনপি ক্ষমতায় গেলে যুব সমাজের কর্মসংস্থান সাধারণ মানুষের জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করবে

ময়মনসিংহ থেকে সিরাজুল হক সরকার ও এডভোকেট মাহবুব আলম খানঃ বিএনপি চেয়ারপারসন তারেক রহমান বলেছেন ময়মনসিংহ বিভাগের চরাঞ্চলের বিভিন্ন সমস্যা নদী ভাঙন, রাস্তা ঘাট, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, কর্মসংস্থানসহ বিভিন্ন সমস্যা রয়েছে। বিভিন্ন জেলা উপজেলাগুলোতে রাস্তাঘাট, ব্রিজ, স্কুল কলেজ সংস্কার বা নতুন করে করার প্রয়োজন ছিলো কিন্তু তা হয়নি। ভোটের অধিকার ছিলোনা, যদি ভোটের অধিকার থাকতো তাহলে জনগনের সমস্যার সমাধান হতো। যেহেতু নিশিরাতে ভোট হয়েছিলো সেখানে জনগনের ভোটের অধিকার ছিলোনা। গতকাল মঙ্গলবার ময়মনসিংহ সার্কিট হাউস ময়দানে ময়মনসিংহ বিভাগীয় বিএনপির উদ্যোগে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।
ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও ময়মনসিংহ ৫ মুক্তাগাছা আসনের বিএনপির দলীয় প্রার্থি আলহাজ¦ জাকির হোসেন বাবলুর সভাপতিত্বে এ বিশাল জনসভায় বিভিন্ন জেলার বিএনপি মনোনীত প্রার্থীগন বক্তব্য রাখেন।
ময়মনসিংহ বিভাগের ৪ টি জেলার জামালপুর, শেরপুর, নেত্রকোনা ও ময়মনসিংহ জেলার ২৪ জন বিএনপি দলীয় প্রার্থীর পরিচয় করিয়ে দেন। সভায় ৪ জেলা থেকে কয়েক লক্ষ লোকের সমাগম ঘটে।
সভায় বিএনপি চেয়ারপারসন তারেক রহমান বলেন, বাংলাদেশের মানুষ চায় একজন অভিভাবক হিসেবে তার সন্তান যেন সঠিক শিক্ষা পায়, একজন অভিভাবক চায় তার সন্তান সঠিক শিক্ষা পেয়ে যেন সে বেকার না থাকে। সাধারণ মানুষ উপজেলা ও জেলা হাসপাতাল থেকে সঠিক চিকিৎসা পায়না। কারন সেখানে সঠিকভাবে ঔষধপত্র পায়নি, কারন সেখানে ডাক্তার পাঠানো হয়না। মানুষের মৌলিক চাহিদার মধ্যে এগুলোইতো পরে। ময়মনসিংহসহ এ এলাকার মানুষ প্রতিষ্ঠান করে কর্মসংসংস্থানের সৃষ্টি করতে পারে। আমার দেশের অর্ধেক জনসংখ্যা নারী । আমরা যদি দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই তাহলে এই অর্ধেক জনগোষ্ঠীকে বাদ দিয়ে কোনভাবেই দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। এজন্যই আমরা প্রতিটি পরিবারের জন্য ফ্যামিলী কার্ডের ব্যবস্থা করতে চাই। যাতে করে এই ফ্যামিলী কার্ডের সুবিধা প্রত্যেকটি পরিবার পেতে পারে যাতে তাদের পরিবার প্রতি মাসে একটু হলেও সুবিধা পেতে পারে।
আমরা রাজনীতি করি বিএনপি নামক রাজনৈতিক দলই জানে কিভাবে শিক্ষার আলো এদেশের সন্তানদের কাছে পৌছে দিতে হয়। মাদক সমস্যা সমাধান করতে হলে যুব সমাজের কর্মসংস্থান করতে হবে। কর্মসংস্থান থাকলে তারা কু-পথে যাবেনা। আমরা সেই পরিবেশ সৃষ্টি করতে চাই। আমরা দেশে ভকেশনাল ইন্সটিটিউশন করতে চাই , এখানে যুব সমাজকে প্রশিক্ষণ দিবো যাতে তারা দেশে ও বিদেশে কাজ করতে পারে। যারা আইটিতে কাজ করেন তারা ঘরে বসেই আয় রোজগার করতে পারবে। বিএনপি সরকার গঠন করলে এসব বাস্তবায়ন করবে। সবশেষে তিনি ১২ তারিখে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।