ময়মনসিংহ প্রতিনিধি;–ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে হামের লক্ষণ নিয়ে চিকিৎসাধীন আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে হাসপাতালটিতে হামের উপসর্গ নিয়ে মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮ জনে। একই সময়ে নতুন করে আরও ১৬ শিশু ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৯৬ শিশু।
শনিবার (২৭ জুন) সকালে হাসপাতাল কর্তৃপক্ষের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জ্যেষ্ঠ স্টোর অফিসার ডা. ঝন্টু সরকার।
হাসপাতাল সূত্রে জানা যায়, মারা যাওয়া শিশুদের মধ্যে হালুয়াঘাট উপজেলার শাপলা বাজার এলাকার চার মাস বয়সী এক কন্যাশিশু গত ১৮ জুন হাসপাতালে ভর্তি হয়েছিল। শুক্রবার (২৬ জুন) দুপুর ১২টা ৪০ মিনিটে তার মৃত্যু হয়। মৃত্যু সনদে উল্লেখ করা হয়েছে, হামের লক্ষণের পাশাপাশি সে নিউমোনিয়া ও হার্ট ফেইলিউরেও আক্রান্ত ছিল।
এ ছাড়া ফুলপুর উপজেলার পলাশকান্দা এলাকার চার মাস বয়সী এক ছেলে শিশু গত ২ জুন ভর্তি হওয়ার পর শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে মারা যায়। নেত্রকোণা জেলার কমলাকান্দা উপজেলার মাইশারচর এলাকার চার মাস বয়সী আরেক ছেলে শিশু গত ১৬ জুন ভর্তি হওয়ার পর শুক্রবার বিকেল ৩টার দিকে মৃত্যুবরণ করে। একই দিন রাত ৮টার দিকে সুনামগঞ্জ জেলার মদনপুর এলাকার আট মাস বয়সী এক ছেলে শিশুর মৃত্যু হয়। সে গত ৮ জুন হাসপাতালে ভর্তি হয়েছিল।
হাসপাতালের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত হামের লক্ষণ নিয়ে নতুন করে ১৬ শিশু ভর্তি হয়েছে। গত ১৭ মার্চ থেকে শনিবার সকাল পর্যন্ত মোট দুই হাজার ৩৭৮ শিশু হাসপাতালে ভর্তি হয়। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে দুই হাজার ২২৬ শিশু এবং মৃত্যু হয়েছে ৫৮ জনের। বর্তমানে ৯৬ শিশু চিকিৎসাধীন রয়েছে। গত ২৪ ঘণ্টায় কোনো শিশুকে হাসপাতা?
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
