মুক্তাগাছায় নির্মানাধীন বাড়িঘর ভাংচুর

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের মুক্তাগাছার হাতিল গ্রামে পূর্বশত্রুতার জের ধরে নির্মাণাধীন বাড়িঘর ভাংচুর| এ ব্যাপারে মুক্তাগাছা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে| পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে|

জানা যায়, হাতিল গ্রামে জাহাঙ্গীরের স্ত্রী শ্যামলী আক্তার ঢাকা ঝি এর কাজ করেন| স্বামী-স্ত্রী ঢাকায় কাজ করে নিজে বাড়ি করার জন্য একই গ্রামের পরশী মোখলেছুর রহমান এর কাছ থেকে দুই বছর পূর্বে ৪ শতাংশ জমি ৮ লাখ ৪০ হাজার টাকায় ক্রয় করে| সম্প্রতি উক্ত জমিতে ঘর উঠানোর কাজ শুরু করে| ইতিমধ্যে ঘরের প্রায় ৮০ শতাংশ কাজ শেষ করে ফেলে| কাজ চলাকালীন সময়ে হাতিল গ্রামের বিল্লাল হোসেনের ছেলে দুলাল ও তার নাতি আঃ করিম ২ লাখ টাকা চাঁদা দাবী করে| চাঁদা না দেয়ায় গত শুক্রবার ২৬ জুন রাতে মোখলেছুর রহমান তার পুত্র ফারুক, আশরাফ আলী, স্ত্রী করফুলী বেগম, দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বাড়িতে অনধিকার প্রবেশ করে নির্মাণাধীন বাড়িঘরের পাকা দেয়াল ভেঙ্গে ফেলে|

শ্যামলীর বাবা হলু মন্ডল জানান, আমার মেয়ে শ্যামলী ও জামাতা জাহাঙ্গীর ঢাকা শহরে কাজ করে| টাকা জমিয়ে ৪ শতাংশ জমি কিনে বাড়ি করার কাজ শুরু করে| এরই মধ্যে স্থানীয় কিছু প্রভাবশালী লোকের ছত্রছায়ায় মোখলেছুর রহমান বাড়িঘর ভাঙ্গে| তার এই কাজের ইন্দন দিয়েছে স্থানীয় ফারুক হোসেন| তার হুকুমেই বাড়িঘর ভাঙ্গা হয়েছে বলে হলু মন্ডল জানান|

এ ব্যাপারে মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ এর সাথে কথা হলে তিনি জানান, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তদন্ত করা হয়েছে| আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন|