রাজস্থলীতে মুক্তিযোদ্ধার বসতভিটা জোরকরে দখল উল্টা সি আর মামলা

রাঙ্গামাটি জেলা সংবাদদাতা—-দখলের ভিডিও প্রমাণ থাকার পরেও ৯ জনের বিরুদ্ধে সিআর মামলা, মামলায় অভিযোগের তারিখ দখলের ২০ দিন আগে–
রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের শফিপুর গ্রামের বাসিন্দা মরহুম বীর মুক্তিযোদ্ধা নেয়ামত আলীর স্ত্রী মোছাঃ রেজিয়া বেগম অভিযোগ করেছেন, তাদের বসতভিটা জোরপূর্বক দখল করে উল্টা তাদের পরিবারের সকল সদস্যের বিরুদ্ধেই মিথ্যা ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।

তিনি বলেন, “গত ০৪/০৬/২০২৬ তারিখে আমাদের বসতভিটা জোরপূর্বক দখলের ভিডিও ফুটেজ আমাদের কাছে সংরক্ষিত আছে। এরপরও দখলদাররা উল্টা আমাদের বিরুদ্ধে মিথ্যা ফৌজদারি মামলা দায়ের করে হয়রানি করছে।”

ঘটনার দিন আমরা ৯৯৯ এ কল দিয়ে পুলিশ আনি। পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে। কিন্তু পরবর্তীতে বাদীপক্ষ বিজ্ঞ আদালতে সি.আর মামলা নং- /২৬ দায়ের করে আমাদের ৯ জনকে আসামি করে।

মামলায় অভিযোগ করা হয়েছে তাদের ঘর ভাঙচুর ও মালামাল লুট হয়েছে। অথচ বাস্তবতা হলো – ওই জায়গা ১৯৮৩ সালে সরকার আমাদেরকে দিয়েছে। ২০২০ সালে বসত ঘর নির্মাণ করে আমরা বসবাস করে আসছি। দখলদাররা গত ০৪/০৬/২০২৬ তারিখে এসে জোর করে দখল নেয় এবং ছোট ছোট ঘর নির্মাণ করে। যার ভিডিও প্রমাণ আমাদের কাছে আছে। উক্ত ঘটনার বিষয়ে চন্দ্রঘোনা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর ০২/২৬।

প্রশ্ন হলো, যেখানে ০৪/০৬/২০২৬ তারিখে দখল হয়েছে, সেখানে ১৫/০৫/২০২৬ তারিখে “১ মাস আগের ঘর” কিভাবে থাকে? আর ঘর না থাকলে ঘরের মালামাল চুরি হবে কিভাবে?

আমরা বিজ্ঞ আদালত ও প্রশাসনের কাছে দাবি জানাই, ভিডিও ফুটেজ ও ৯৯৯ কল রেকর্ড তদন্ত করে প্রকৃত দখলদার ও মিথ্যা মামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।

উক্ত মামলার বিষয়ে জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা বলেন, “মামলার তদন্ত চলছে। গভীর থেকে গভীরে তদন্ত করে আমি মামলার প্রতিবেদন যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আদালতে প্রেরণ করব।”

ফৌজদারি মামলার বিষয়ে চন্দ্রঘোনা থানার ওসি জনাব সাকের আহাম্মদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “মামলার বাদী ওয়ারিশ আদালতে মামলা করেছে। মামলার তদন্ত প্রতিবেদন চাওয়া হয়েছে, আমরা তদন্ত করে যা পাবো তার রিপোর্ট আদালতে প্রেরণ করব।”

উক্ত মামলার বিষয়ে রাঙ্গামাটি জেলার পুলিশ সুপার মহোদয় বলেন, “মামলার তদন্ত চলছে। তদন্তের পর সবকিছু বলা যাবে। মিথ্যা মামলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সত্য-মিথ্যা এখন বলতে পারব না। তদন্ত চলছে। তদন্তের পর জানা যাবে। তবে হ্যাঁ, কেউ যদি মিথ্যা মামলা করে কাউকে হয়রানি করতে চায় সেক্ষেত্রে তদন্তে মিথ্যা প্রমাণিত হলে দন্ডবিধির ১৮২ ও ২১ ধারায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

মামলার আসামি বীর মুক্তিযোদ্ধার সন্তান আব্দুর রাজ্জাক বলেন, “আমাদের বাড়ি-সম্পদ দখল করলো। আমরা থানার আশ্রয় নিলাম। তারা আমাদের বিরুদ্ধে একটা ফৌজদারী অভিযোগ আদালতে করল আমাদেরকে হয়রানি করার জন্য।”
সবচেয়ে মজার বিষয় হল আমাদের পরিবারের যে ৯ জনকে অভিযুক্ত করা হয়েছে তাদের মধ্যে অনেকেই দুই তিন বছর ধরে এলাকায় নাই।
আমরা বিশ্বাস করি – “আইন সবার উপরে”। সত্য কখনো চাপা থাকে না।