রাজ্জাক রাজস্থলী (রাঙ্গামাটি) সংবাদদাতা–১৫০০ মুরগি ও ১০টির অধিক গবাদি পশুর ক্ষতি। পাহাড়ধস সরিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করল ফায়ার সার্ভিস। দুর্গতদের পাশে দিনরাত ইউএনও ইউছুফ হাসান`
রাঙ্গামাটি: টানা ভারী বর্ষণে রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। গতকাল মধ্যরাত থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিতে কাপ্তাই নদীর পানির উচ্চতা বৃদ্ধি পেয়ে উপজেলার নিম্নাঞ্চল তলিয়ে যায়।
পানিতে ডুবে যাওয়া এলাকাগুলো হলো- তাইতং পাড়া, পশ্চিম তাইতং পাড়া, কলেজ পাড়া, আমছড়া পাড়া, অয়গ্রীনা পাড়া, ছাইখ্যংমুখ পাড়া, ওগারি পাড়া, ক্রংসাগই পাড়া, গাইন্দ্যা পাড়া ও চুশাক পাড়া,বাঙালহালিয়া এসব এলাকার বাসিন্দারা পানিবন্দী হয়ে চরম দুর্ভোগে পড়েছেন।
৫০০ জনের বেশি আশ্রয় কেন্দ্রে
এমন পরিস্থিতিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আগে থেকেই নির্ধারিত বিভিন্ন আশ্রয় কেন্দ্র খুলে দেওয়া হয়। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ৫০০ জনের অধিক বাসিন্দা আশ্রয় কেন্দ্রে আশ্রয় গ্রহণ করেছেন।
গবাদি পশু ও পোল্ট্রির ব্যাপক ক্ষতি
বন্যার পানিতে প্লাবিত হয়ে প্রায় দশটির অধিক গবাদি পশু এবং একটি পোল্ট্রি খামারের প্রায় ১৫০০ মুরগি মারা গেছে। এতে খামারিরা বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন।
পাহাড়ধস সরিয়ে সড়ক সচল করালে ইউওনো
রাতে ভারী বর্ষণের ফলে পাহাড় ধ্বসে রাজস্থলীর প্রধান সড়কটি বন্ধ হয়ে যায়। এতে উপজেলার সাথে জেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। তবে রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব ইউছুফ হাসানের নির্দেশনায় উপজেলা ফায়ার সার্ভিসের একটি চৌকস টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রাস্তায় পড়া মাটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
দুর্গতদের পাশে দিনরাত ইউএনও
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার জনাব ইউছুফ হাসান দুর্যোগের শুরু থেকেই রাতদিন পরিশ্রম করে যাচ্ছেন। তিনি সকাল থেকে উপজেলার বিভিন্ন আশ্রয় কেন্দ্র পরিদর্শন করছেন এবং আশ্রয় নেওয়া অসহায় পুরুষ, নারী ও শিশুদের ভালো-মন্দের খবর নিচ্ছেন।
তিনি ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের আশ্রয় কেন্দ্রে নিরাপদে থাকার অনুরোধ জানান এবং ক্ষতিগ্রস্ত সবাইকে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করা হবে মর্মে আশ্বস্ত করেন।
পরবর্তীতে তিনি তাইতংপাড়া সরকারি উচ্চ বিদ্যালয়, তাইতংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সফিপুর জুনিয়র মাদ্রাসা সহ বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয় গ্রহণকারী মানুষের মাঝে দুপুরের ও রাতের খাবার বিতরণ করেন।
দুর্যোগপূর্ণ এই সময়ে ইউএনও ইউছুফ হাসানের তাৎক্ষণিক নির্দেশনা, মাঠ পর্যায়ের তদারকি ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর কারণে দুর্গত মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে।
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
