রূপান্তর বাংলা ডেস্ক রিপোর্ট—চব্বিশের আগস্টের পর থেকে ‘জুলাই জুলাই’ করে দেশটা বরবাদ করে দেওয়া হয়েছে। যে স্বপ্ন ও উদ্দেশ্য নিয়ে জুলাই হয়েছিল, সেই উদ্দেশ্য বাস্তবায়ন হয়নি, বরং ছিনতাই হয়েছে। এতে দেশের মানুষ অশান্তিতে আছে। এমন মন্তব্য করেছেন জাতীয় সাংবাদিক কল্যাণ পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজউদ্দিন রানা।
তিনি বলেন, বিশেষ করে সরকারি ডিপার্টমেন্টে যারা চাকরি করেন, তারা ন্যায়সঙ্গত কোনো কাজ করতে গেলেই তাকে আওয়ামী লীগের ট্যাগ লাগিয়ে দেওয়া হচ্ছে।
উদাহরণ দিয়ে তিনি বলেন, পুলিশ যখন কোনো সন্ত্রাসী বা আসামি ধরতে যায়, তখনই তাকে আওয়ামী লীগের ট্যাগ দিয়ে মানহানি করা হয়। শুধু পুলিশ নয়, যেকোনো ডিপার্টমেন্টে কোনো কিছু হলেই আওয়ামী লীগ ট্যাগ লাগিয়ে বদলি, চাকরিতে হেনস্থাসহ নানা হয়রানি করা হচ্ছে।
সম্প্রতি চট্টগ্রামে তালিকাভুক্ত অপরাধী ওয়াকিল হোসেন ওরফে বগাকে গ্রেপ্তার অভিযানের পর খুলশী থানার ওসি মোহাম্মদ আবদুর রহিমকে প্রত্যাহার ও বদলির ঘটনা এর জ্বলন্ত উদাহরণ বলেও তিনি উল্লেখ করেন।
তিনি প্রশ্ন তোলেন, “এই অবস্থা দেশে চললে দেশে শান্তি আসবে কী করে?” তার মতে, এই ট্যাগ লাগানোর সংস্কৃতি বন্ধ না হলে দেশে স্থিতিশীলতা আসবে না এবং সরকারি কর্মচারীরা স্বাধীনভাবে কাজ করতে পারবে না।
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
