রাঙ্গামাটি জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা, সমস্যা শুনে সমাধানের আশ্বাস ও পুরস্কার প্রদান এসপির

রুপান্তর বাংলা রাঙ্গামাটি প্রতিনিধি–রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) জেলা পুলিশ লাইন্সের কনফারেন্স হলে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম। সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইকবাল হোছাইন, পিপিএম।

সভায় বিভিন্ন ইউনিট থেকে আসা সকল পদমর্যাদার পুলিশ সদস্যরা তাদের সমস্যা ও দাবির কথা তুলে ধরেন। পুলিশ সুপার মনোযোগ সহকারে তাদের কথা শোনেন। তিনি কয়েকটি সমস্যার তাৎক্ষণিক সমাধান দেন এবং বাকি সমস্যাগুলো দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।

এসময় পুলিশ সুপার অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে উত্তম পোশাক পরিধান, শৃঙ্খলা রক্ষা, নৈতিক স্খলন রোধ, পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন এবং নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

পরে বিগত মাসে ভালো কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে অফিসার ও ফোর্সদের নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়।

সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সকল পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।