স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি : খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারা উপজেলা শহীদ আফতাব কাদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শুরু হয়েছে ৫ দিন ব্যাপি ২৩৩ তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স। আয়োজনে বাংলাদেশ স্কাউটস, চট্টগ্রাম অঞ্চল।
৫ দিন ব্যাপি বেসিক কোর্সে প্রশিক্ষার্থীদের কাব স্কাউট বিষয়ক কার্যক্রম কিভাবে পরিচালনা করা হবে এবং বিদ্যালয়ে শিশু শিক্ষার্থীদের নিয়ে কাব দল গঠন ও নিয়মাবলী সম্পর্কে ধারনা দেওয়া হবে।
২৭-৩১ অক্টোবর ২০২৬ এর ৫দিন ব্যাপি কোর্সের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন গুইমারা উপজেলা নির্বাহী অফিসার মিসকাতুল তামান্না। সভাপতিত্ব করেন কোর্স লিডার ইমাম উদ্দিন,অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রাঙ্গা মারমা, মাধ্যামিক শিক্ষা অফিসার মোঃ বাবলু হোসেন, দীঘিনালা উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার রাপ্রুচাই মারমা, সহকারী শিক্ষা অফিসার অংলা প্রু মার্মা, খাগড়াছড়ি জেলা স্কাউট সম্পাদক দয়া শান্তি চাকমা,গুইমারা উপজেলা বাংলাদেশ স্কাউট সম্পাদক সুইসামং মারমা।
৫দিন ব্যাপি বেসিক কোর্সের প্রশিক্ষক হিসেবে থাকবেন কোর্স লিডার ইমাম উদ্দিন ,এএলটি হৃদয় রঞ্জন দে( মিররসরাই), এএলটি হৃদিপট চাকমা,খাগড়াছড়ি জেলা কাব স্কাউট লিডার মোঃ নাজিম উদ্দীন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন স্কাউট মানুষকে ন্যায় পরায়নতা শিক্ষা দেয়। আজকের শিক্ষকরা প্রশিক্ষণ নিয়ে বিদ্যালয়ে গিয়ে শিশু শিক্ষার্থীদেরকে কাব দল গঠন করে কাবদের নৈতিকতা শিক্ষা দিবেন।
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
