বিশ লক্ষ টাকা চাঁদার দাবিতে জমি জবর দখল

বিশেষ প্রতিনিধি ঃ- সোনারগাঁও পিরোজপুর ইউনিয়ন দূধঘাটা মৌজার ব্যবসায়ী মান্নানের নিকট বিশ লক্ষ টাকা চাঁদা দাবি করেছে এলাকা চিহ্নিত সন্ত্রাসীরা। ২০ লাখ টাকা চাঁদা না দিলে মান্নানের মালিকানাধীন জমি দখল করে নেয়ার হুমকিও দেয় এই সন্ত্রাসীরা। হুমকি দিয়ে ক্ষান্ত হয়নি তারা।অবৈধ ভাবে প্রাচীর স্থাপন করার অপচেষ্টা করে চিন্হিত সন্ত্রাসীরা ।
ঘটনার বিবরণে জানা যায়,সোনারগাঁওয়ের পিরোজপুর ইউনিয়নের দূধঘাটা মৌজার আঃ মান্নানের সম্পত্তিতে একই এলাকার মৃত সয়ফুল ইসলামের ছেলে শীর্ষ সন্ত্রাসী মোঃ গিয়াসউদ্দিন, আঃরউফ,আঃকরিম,আঃরহিম ও আঃআলী অবৈধ ভাবে পেশীশক্তি ব্যাবহার করে ৭৮শতাংশ জমিতে সীমানা প্রাচীর নির্মাণ করে।

সরেজমিনে পরিদর্শন কালে এলাকার স্থানীয়রা জানান, অবৈধ ভাবে দখল করে সীমানা প্রাচীর স্থাপন কারীরা এলাকার চিন্হিত সন্ত্রাসী, ভূমিদস্যু ও চাঁদাবাজ। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, সন্ত্রাসীরা পেশীশক্তি ব্যাবহার করে বিভিন্ন লোকের জমি দখল করে চাঁদা আদায় করে। শান্তি প্রিয় মানুষের কাছে তারা ভূমি দস্যু হিসাবে পরিচিত। মান্নান এই প্রতিবেদককে বলেন, সন্ত্রাসীরা এতই শক্তিশালী তাদের সাথে এলাকাবাসী অসহায়। তার জমি জবর দখল করে সীমানা প্রাচীর নির্মান করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। এলাকার নিরীহ শান্তিপ্রিয় লোকজন এসব সন্ত্রাসীদের হাত থেকে রেহাই পাওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি কামনা করেছেন।