রুপান্তর বাংলা নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:—চট্টগ্রামের পাহাড়তলী থেকে নিখোঁজ ১৪ বছরের কিশোরী নূর জাহান আক্তার মনিকে অবশেষে উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (PBI)।
জানা যায়, গত ২৯ আগস্ট ২০২৬ তারিখে কিশোরী নিখোঁজ হয়। পরদিন ৩০ আগস্ট পাহাড়তলী থানায় জিডি নং-১৬১৭ দায়ের করা হয়। জিডির পর পাহাড়তলী থানা থেকে রামু থানায় অধিযাচন পত্র পাঠানো হলেও ৩৯ দিনেও ভিকটিম উদ্ধারে কোনো অগ্রগতি হয়নি।
পরে বাদিনী বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২, চট্টগ্রামে সি আর মামলা নং-২৪০/২৬ দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে PBI চট্টগ্রাম মেট্রোকে তদন্তের নির্দেশ দেন।
অবশেষে নিখোঁজের ৪০ দিন এবং জিডির ৩৯ দিন পর আজ ৮ অক্টোবর ২০২৬ দুপুরে PBI চট্টগ্রাম মেট্রো গোপন সংবাদের ভিত্তিতে,,, অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার করে।
এই মামলার তদন্ত কর্মকর্তা PBI এর এসআই তালিব জানিয়েছেন, ভিকটিমকে উদ্ধার করা হয়েছে এবং ২২ ধারায় জবানবন্দি গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
জিডির ৩৯ দিনেও ভিকটিম উদ্ধার না হওয়ায় পরিবারে হতাশা দেখা দেয়। আদালতের হস্তক্ষেপে PBI তদন্ত শুরু করলে দ্রুত উদ্ধার হয়।
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
