আন্তর্জাতিক

অতিসংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্টের কবলে অস্ট্রেলিয়া

করোনার অতিসংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্টের কবলে পড়েছে অস্ট্রেলিয়া। দেশটির অন্যতম বড় শহর সিডনিতে ১২৮ জনের দেহে এই শক্তিশালী ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। ভারতীয় ধরন ডেল্টার সংক্রমণ রোধে সিডনিসহ আশপাশের ৪টি রাজ্যে লকডাউন ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এমন পরিস্থিতিতে করণীয় নির্ধারণে সোমবার জরুরি বৈঠকে বসছে দেশটির সরকার। করোনার সংক্রমণের প্রথম দিকেই অস্ট্রেলিয়ায় পরিস্থিতি মোটামুটি নিয়ন্ত্রণে ছিল। তারপরও বিধিনিষেধ আর লকডাউনে যেতে হয়েছে সরকারকে। এরমধ্যেই ...

বিস্তারিত »

বাংলাদেশে ব্যবসার নিবন্ধন নিয়েছে গুগল-অ্যামাজান

অনলাইন ডেস্ক : বিশ্বের অন্যতম টেক জায়ান্ট গুগল ও অ্যামাজন এখন বাংলাদেশের নিবন্ধিত ভ্যাটদাতা প্রতিষ্ঠান। এই দুটি প্রতিষ্ঠান আনুষ্ঠানিকভাবে ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেট থেকে অনাবাসী প্রতিষ্ঠান হিসেবে ব্যবসায় নিবন্ধন নম্বর (বিআইএন) নিয়েছে, যা ভ্যাট নিবন্ধন হিসেবে পরিচিত। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে, শুধু গুগল, আমাজন নয়; শিগগিরই ফেসবুক ও নেটফ্লেক্সও ভ্যাট নিবন্ধন নিতে যাচ্ছে। গত ২৩ মে গুগল ...

বিস্তারিত »

ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ব্যর্থ মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা

অনলাইন ডেস্ক : একটি মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ব্যর্থ হয়েছে আমেরিকার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। শনিবার (২৯ মে) আমেরিকার একটি যুদ্ধজাহাজ থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার জন্য ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করা হয় কিন্তু এ পরীক্ষা সফল হয় নি। বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা যায়, মার্কিন মিসাইল ডিফেন্স সিস্টেম এজেন্সির পক্ষ থেকে এক বিবৃতিতে জানিয়েছে, যুদ্ধজাহাজ থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ...

বিস্তারিত »

ইরানি মানবাধিকারকর্মী নারগেসকে এবার ৮০ বেত্রাঘাত

অনলাইন ডেস্ক : মানবাধিকারকর্মী ও নারী সাংবাদিক নারগেস মোহাম্মাদীকে আবারও শাস্তি দিয়েছে ইরান সরকার। অক্টোবরে জেল থেকে মুক্তি পাওয়ার পর এবার তাকে ৮০টি বেত্রাঘাতের পাশাপাশি ৩০ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।  নারী অধিকারকর্মীর সাজার প্রতিবাদ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নসহ পশ্চিমা দেশগুলো।  খবর আরব নিউজের। ব্রিটেনের গণমাধ্যম বিবিসি জানিয়েছে, ৪৯ বছর বয়সী নারগেস দীর্ঘদিন ধরে মৃত্যুদণ্ডের বিরোধিতা করে প্রচার চালিয়ে আসছেন।  একই সঙ্গে ...

বিস্তারিত »

চীন ও করোনার কারণে জীবিকা সংকটে ফিলিপাইনের জেলেরা

অনলাইন ডেস্ক : দীর্ঘদিন ধরেই দক্ষিণ চীন সাগরে নিজেদের সামরিক উপস্থিতি বাড়াচ্ছে চীন। যেটির প্রভাবে সেখানে মৎস আহরণ করা ফিলিপাইনের জেলেরা সমস্যায় রয়েছে। গত বছর থেকে মহামারি করোনাভাইরাসের কারণে বেইজিংয়ের আরোপিত বিভিন্ন বিধিনিষেধের কারণে সমস্যা যেন আরো বৃদ্ধি পেয়েছে। এখন তাদের জীবিকা আহরণ অনেকটাই কমে গেছে। যা নিয়ে উদ্বিগ্ন জেলেরা। জার্মানভিত্তিক সংবাদমাধ্যম ডয়চে ভেলে তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, দক্ষিণ চীন ...

বিস্তারিত »

জাতিসংঘের ‘দ্যাগ হ্যামারশোল্ড মেডেল’ পেলো বাংলাদেশের ৮ শান্তিরক্ষী

জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে কর্তব্যরত অবস্থায় আত্মোৎসর্গকারী বাংলাদেশের আটজন শান্তিরক্ষীকে সর্বোচ্চ ত্যাগের জন্য ‘দ্যাগ হ্যামারশোল্ড মেডেল’ প্রদান করেছে জাতিসংঘ। আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস উপলক্ষে স্থানীয় সময় ২৭ মে (বৃহস্পতিবার) জাতিসংঘ সদর দফতরে আয়োজিত এক অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়। বাংলাদেশের আটজন শান্তিরক্ষীসহ বিশ্বের ৪৪টি দেশের ১২৯ জন শান্তিরক্ষীকে এ সম্মাননা দেওয়া হয়। একক দেশ হিসেবে বাংলাদেশ সর্বোচ্চসংখ্যক এই সম্মাননা পেলো। <iframe ...

বিস্তারিত »

যেকোনো উপায়ে ফিলিস্তিনিদের সহযোগিতা করতে চায় ইরান

অনলাইন ডেস্ক : ফিলিস্তিনিদের যেকোনো উপায়ে সম্পূর্ণ সমর্থন দিয়েছেন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র শীর্ষ কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি। ইসরাইলের আগ্রাসনের মোকাবিলায় ফিলিস্তিনি যোদ্ধাদের বিজয় উপলক্ষে এ কথা জানান তিনি। হানিয়ার সঙ্গে আলাপকালে ফিলিস্তিনি জনগণের সর্বসাম্প্রতিক বিজয়ে অভিনন্দন জানিয়ে বলেন, ফিলিস্তিনি জনগণ ও প্রতিরোধ আন্দোলনগুলোকে সব ধরনের সহযোগিতা করতে ইরান প্রস্তুত রয়েছে এবং এক্ষেত্রে কোনো প্রচেষ্টাই বাদ ...

বিস্তারিত »

করোনাবিধি লঙ্ঘন: ব্রাজিলের প্রেসিডেন্টকে জরিমানা

অনলাইন ডেস্ক : করোনা বিধি না মেনে গণজমায়েত করায় বিপাকে খোদ ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো। আর তারই শাস্তিস্বরূপ করতে জরিমানা করতে চলেছে মারানহাও প্রদেশের প্রশাসন। করোনার চরম ভয়াবহতার সাক্ষী থেকেছে ব্রাজিল। করোনায় মোট মৃত্যুর দিক থেকে বিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল। করোনাবিধি কার্যকর করা নিয়ে বিভিন্ন সময় বিতর্কিত মন্তব্য করেছেন বলসোনারো। এমনকী, করোনা টিকার প্রতিও অনীহা প্রকাশ করেছেন তিনি। মারানহো ...

বিস্তারিত »

সৈন্য প্রত্যাহারের পরও আফগানিস্তানের পরিস্থিতি নজরদারির পরিকল্পনা মার্কিনিদের

অনলাইন ডেস্ক : আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটি ছেড়ে যাবার পর এখানের পরিস্থিতি কীভাবে নিরীক্ষণ করা হবে তা নিয়ে মার্কিন সামরিক কর্মকর্তারা বিভক্ত হয়ে পড়েছেন। কেউ কেউ ভাবছেন, আফগানিস্তান থেকে সম্পূর্ণ পশ্চাদপসরণ করলে করলে বাইরে থেকে এখানের পরিস্থিতি নিরীক্ষণ কঠিন হয়ে পড়বে। সূচি অনুযায়ী আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যেই আফগানিস্তান ছাড়বে মার্কিন সৈন্যরা। শনিবার (২২ মে) এসব তথ্য ...

বিস্তারিত »

জাতিসংঘে ফিলিস্তিন সঙ্কটের স্থায়ী সমাধানের আহ্বান বাংলাদেশের

বিশেষ প্রতিনিধি : সুদীর্ঘ সময় ধরে চলমান ফিলিস্তিন সঙ্কটের স্থায়ী সমাধানে জরুরি ও নিষ্পত্তিমূলক সিদ্ধান্ত গ্রহণে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত রাবাব ফাতিমা বৃহস্পতিবার মধ্যপ্রাচ্য পরিস্থিতি ও ফিলিস্তিন প্রশ্নে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি আহুত এক যৌথ আলোচনায় এ আহ্বান জানান। শিশু ও নারীসহ নিরপরাধ ফিলিস্তিনি অসামরিক নাগরিকদের ওপর দখলদার ইসরাইলের বর্বরোচিত সহিংসতার তীব্র ...

বিস্তারিত »