সংবাদ শিরোনাম

বাগেরহাট পৌরসভার সকল পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা বিতরণ

বাগেরহাট অফিসঃ বাগেরহাট পৌরসভার সকল পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (০২ ডিসেম্বর) সকালে ইউরোপিয়ান ইউনিয়ন ও প্রাকটিক্যাল এ্যাকশনের যৌথ অর্থায়নে এবং কর্মজীবী নারীর বাস্তবায়নে এ কাজের উদ্ভোধন করেন বাগেরহাট পৌরসভার মেয়ল খাঁন হাবিবুর রহমান। এ সময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর মহিলা কাউন্সিলর ও প্যানেল মেয়র তানিয়া খাতুন, পৌরসভার স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তা মো: রোকোনুজ্জামান প্রমুখ।

উল্লেখ্য কর্মজীবী নারী দীর্ঘদিন ধরে বাগেরহাট পৌরসভার সকল পরিচ্ছন্নতা কর্মীদের নিয়ে কাজ করছেন। তারই ধারাবাহিকতায় প্রত্যক পরিচ্ছন্নতা কর্মীকে মাক্স, সেনিটাইজার, হ্যান্ড গ্লোভস ইত্যাদি বিতরণ করা হয়েছে।