সংবাদ শিরোনাম

আধুনিক কৃষিযন্ত্রের মাঝে হারিয়ে যাচ্ছে গরু দিয়ে হাল চাষ

রুপান্তর বাংলা জামালপুর থেকে এমএ রফিক
একসময় জমিচাষের একটি ঐতিহ্যবাহী পদ্ধতি ছিল গরু ও লাঙ্গল দিয়ে জমি চাষ। এটি ছিল কৃষকের উপকারের একটি পদ্ধতি। কারণ লাঙ্গলের ফলা জমির অনেক গভীর অংশ পর্যন্ত যেত। যার কারণে মাটি খুব সহজেই আলগা হয়ে থাকতো। অপরদিকে গরুর পায়ের কারণে জমিতে কাদা হতো এবং গোবর জমিতে পরে উর্বরতা শক্তি অনেক বৃদ্ধি পেত। বর্তমানে আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী গরু ও লাঙ্গল দিয়ে জমি চাষ। আধুনিকতার ছোঁয়ায় হালচাষের পরিবর্তে এখন ট্রাক্টর অথবা পাওয়ার টিলার দিয়ে অল্প সময়েই জমি চাষ করা হয়। এতে করে হারিয়ে যাচ্ছে গরু ও লাঙ্গল দিয়ে জমি চাষ। গতকাল জামালপুর সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নের জাফরশাহী গ্রামে হঠাৎ দেখা মিলে গরু দিয়ে হাল চাষ। এ সময় ঐ কৃষক বলেন, বাপ দাদারা আমল থেকে গরু দিয়ে হাল চাষ করে আসছি। ট্রাক্টর দিয়ে হালচাষ করা হলে জমিতে কাদা কম হয়। যার কারনে ফসলের পরিমানও কমে যায়। গরু দিয়ে চাষ করলে অর্থ কম লাগে এবং ফসলের পরিমানও বৃদ্ধি পায়।