রাঙ্গামাটির নানিয়ারচরে  সেনাবাহিনীর মানবিক সহায়তা

মোঃ ওমর ফারুক ( নানিয়ারচর প্রতিনিধি )
রাঙ্গামাটি নানিয়ারচর, ১১ জানুয়ারি ২০২৬: নানিয়ারচর উপজেলাধীন ইসলামপুরের বাসিন্দা মোঃ মুজাম্মেল এর ঘর গত ১৯ ডিসেম্বর ২০২৫ আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়ার পর মানবিক সহায়তা নিয়ে এগিয়ে এলেন নানিয়ারচর জোন কমান্ডার লেঃ কর্নেল মশিউর রহমান পিএসস।অগ্নিকাণ্ডে মোঃ মুজাম্মেল এর বাড়ি সম্পূর্ণ পুড়ে যায়, ফলে তার পরিবার আশ্রয়ের অভাবে পড়েছিল। নানিয়ারচর জোনের পক্ষ থেকে মোঃ মুজাম্মেল এবং তার পরিবারের জন্য জরুরি সহায়তা হিসেবে ঢেউ টিন প্রদান করা হয়, যাতে তারা দ্রুত নতুন আশ্রয় তৈরি করতে পারে।
এ বিষয়ে লেঃ কর্নেল মশিউর রহমান বলেন, “নানিয়ারচর জোন সব সময় এলাকার মানুষের পাশে দাঁড়িয়ে সহায়তা করে আসছে। এটি আমাদের মানবিক দায়িত্ব, এবং আমরা যতটুকু সম্ভব এসব পরিবারকে দ্রুত সহায়তা পৌঁছে দিতে চেষ্টা করছি।”
এ ধরণের সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশ্বস্ত করেন।
স্থানীয় জনগণ এবং পরিবারটি নানিয়ারচর জোনের এ সহায়তা থেকে অনেকটা আশ্বস্ত হয়েছেন এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।