গাজীপুরের কালীগঞ্জে বিধবা বৃদ্ধার টাকা আত্মসাৎ, অভিযোগের পর প্রাণনাশের হুমকি

জাতীয় পত্রিকা, রূপান্তর বাংলা নিউজ এডিটর শাহিন আহাম্মেদ।

📰 সংবাদ বিস্তারিত:
গাজীপুরের কালীগঞ্জ থানার গ্রাম ডেমরা এলাকায় এক অসহায় বিধবা বৃদ্ধার কাছ থেকে প্রতারণার মাধ্যমে ১ লক্ষ ৬০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযুক্তরা হলেন স্থানীয় বাসিন্দা মাসুদ মিয়া, পিতা আব্দুর রশিদ, এবং সাবেক বিএনপি মেম্বার মোঃ নাজমুল । ভুক্তভোগী বৃদ্ধার অভিযোগ, কয়েক বছর আগে বিভিন্ন প্রলোভন ও ছলনার মাধ্যমে তার কাছ থেকে ১ লক্ষ ৬০ হাজার টাকা নেন অভিযুক্তরা। দীর্ঘ সময় অতিবাহিত হলেও টাকা ফেরত না পেয়ে তিনি টাকা চাইলে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এমনকি রাস্তাঘাটে কটূক্তি ও হয়রানিরও শিকার হন তিনি।পরিস্থিতি অসহনীয় হয়ে পড়লে ভুক্তভোগী কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের জেরে ক্ষিপ্ত হয়ে অভিযুক্তরা পরিকল্পিতভাবে টাকা ফেরতের কথা বলে তাকে ডেকে এনে মারধরের চেষ্টা চালায় বলে দাবি করেন তিনি। এ ঘটনায় বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পেলে সাংবাদিকদের সঙ্গেও অসৌজন্যমূলক আচরণ অভিযোগ ওঠে অভিযুক্তদের বিরুদ্ধে। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে অভিযুক্তদের প্রভাব খাটিয়ে উত্তেজিত আচরণ করতে দেখা গেছে। আইনশৃঙ্খলা বাহিনীর বক্তব্য:
এ বিষয়ে সংশ্লিষ্ট থানার পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।