মোশারফ হোসেন, রাঙামাটি প্রতিনিধি:–রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের সফিপুর সরকারি কবরস্থানের ৭ লক্ষ টাকার গাছ টেন্ডারবিহীন বিক্রির সংবাদ *রূপান্তর বাংলায়* প্রকাশের পর স্থানীয় প্রশাসন নড়েচড়ে বসেছে। এরই ধারাবাহিকতায় আইনের হাত থেকে বাঁচতে অভিযুক্ত *মিজানুর রহমান প্রিন্স* এখন মরিয়া হয়ে উঠেছেন।
সূত্র জানায়, নিউজ প্রকাশের পর থেকে প্রিন্স এলাকার বিভিন্ন লোকের কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর সংগ্রহ করছেন। কাগজে কী লেখা আছে তা কাউকে জানানো হচ্ছে না। স্থানীয় কয়েকজন ব্যক্তি জানিয়েছেন, প্রিন্স তাদেরকে বলছেন, “আপনি শুধু সই দিন, বাকিটা আমি দেখে নেবো”।
এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি *খলিলুর রহমান মাস্টার* বলেন, “কবরস্থানের গাছ বিক্রির বিষয়ে আমাদের কিছুই জানানো হয়নি। রাজনৈতিক দল হিসেবে বিএনপি এ বিষয়ে কিছুই জানে না।”
ইউনিয়ন বিএনপির সভাপতি *সিদ্দিকুর রহমান মোল্লা* এবং সাধারণ সম্পাদক *আইয়ুব চৌধুরী* বলেন, “কবরস্থানের গাছ বিক্রির ৩-৪ দিন পর আমাদেরকে ডেকে নেওয়া হয়েছিল। কিন্তু বিক্রির বিষয়ে বা কমিটি গঠনের বিষয়ে আমরা কিছুই জানি না।”
সুশীল সমাজের ব্যক্তিরা বলেন, সরকারি কবরস্থানের গাছ এককভাবে মিজানুর রহমান প্রিন্স বিক্রি করেছেন।
স্থানীয়রা মনে করছেন, নিউজ প্রকাশের পর প্রশাসনের হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য প্রিন্স এখন মিথ্যা কাগজ তৈরি করে বিভিন্ন দপ্তরে দাখিলের পাঁয়তারা করছেন।
*আনসার কমান্ডারের হুমকির বিষয়:*
এদিকে একই বিষয়ে রূপান্তর বাংলায় নিউজ প্রকাশের পর বাঙ্গালহালিয়া ইউনিয়ন আনসার কমান্ডার *মোঃ আব্দুর রাজ্জাক*কে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে মিজানুর রহমান প্রিন্সের বিরুদ্ধে। এ বিষয়ে তিনি চন্দ্রঘোনা থানায় সাধারণ ডায়েরি দায়ের প্রস্তুতি নিচ্ছেন।
স্থানীয় সচেতন মহল বলছেন, সরকারি সম্পত্তি রক্ষায় এবং প্রশাসনকে বিভ্রান্ত করার এই চেষ্টা রোধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
