সিরাজুল হক সরকার ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের মুক্তাগাছার গরুর হাট থেকে গত বুধবার বিকেলে হাবিবুর রহমান হবি নামে এক গরু ব্যবসায়ীর গরু বিক্রির ৩লাখ ২০ হাজার টাকা ও ৬৩ হাজার টাকা দামের একটি গাভী গরু ছিনিয়ে নিয়ে গেছে। এসময় বাধা দেওয়ায় ব্যবসায়ী হাবিবুর রহমান হবিকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় কুপ দিয়ে গুরুতর জখম করে। বর্তমানে হাবিবুর রহমান ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে। এব্যাপারে হাবিবুর রহমান হবির পুত্র আলামিন বাদী হয়ে মুক্তাগাছা থানায় একটি অভিযোগ দায়ের করেছে।
ঘটনার বিবরনে জানা যায়, উপজেলার জোতকৃষ্ঞচরনবাড়ী গ্রামের হাবিবুর রহমানের সাথে ইব্রাহিম ওরফে পলাশের সাথে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। ইতিপূর্বেও পলাশ তার চাচা হবিসহ অন্যান্যদের সাথে বিরোধ করে আসছিল। এরই জের ধরে পলাশ পূর্ব পরিকল্পিতভাবে গত ২০ মে বুধবার কিছু ভাড়াটে গুন্ডা নিয়ে গরুর বাজারে উৎপেতে থাকে। এদিকে হাবিবুর রহমান হবি দুটি ষাড় গরু ৩লাখ ২০হাজার টাকা বিক্রি করে এবং তার কাছে একটি গাভী গরু বিক্রির জন্য বাজারে অপেক্ষায় থাকে। এমন সময় পলাশ শহরের পাড়াটুঙ্গি এলাকার হারুন কসাইকে সাথে নিয়ে তার গাভীটি কেনার জন্য ৬৩হাজার টাকা দাম সাব্যস্ত করে বিক্রি রশিদ গ্রহন করে। এমন সময় পলাশ তার লোকজন ও কসাইকে নিয়ে টাকা পরিশোধ করার জন্য হবিকে বাজার থেকে বের করে নিয়ে আসে। কৌশলে সেখান থেকে টাকা বুঝিয়ে না দিয়েই গরু নিয়ে যাওয়ার চেষ্ঠা করলে তাদের মাঝে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে পলাশের ভাড়াটিয়া লোকজন হবির মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপ দেয়। এবং অন্যান্যরা লোহার রড ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে তার কাছ থেকে নগদ ৩লাখ ২০ হাজার টাকা ও গরু নিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মামলা প্রক্রিয়াধিন।
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
