*রুপান্তর বাংলা স্টাফ রিপোর্টার*
এলাকায় প্রবাসী মুক্তারকে ঘিরে বিভিন্ন অভিযোগ ও বিতর্ক এখন আলোচনার কেন্দ্রে। স্থানীয় একাধিক সূত্রের দাবি, দীর্ঘদিন ধরে তিনি অনৈতিক কর্মকাণ্ড ও বিতর্কিত সম্পর্কে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
অভিযোগকারীদের ভাষ্য অনুযায়ী, প্রথম স্ত্রীর মৃত্যুর পর মুক্তার পারিবারিকভাবে একাধিক সম্পর্কে জড়িয়ে পড়েন। সম্প্রতি তিন সন্তানের জননীর সঙ্গে আর্থিক লেনদেনের বিনিময়ে বিয়ের প্রস্তাব দেওয়ার বিষয়টিও এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।
স্থানীয়দের একাংশের অভিযোগ, অর্থ ও প্রভাব খাটিয়ে তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন বিতর্কিত ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। তার বিরুদ্ধে পারিবারিক মূল্যবোধ ক্ষুণ্ন করা, সমাজে নেতিবাচক প্রভাব ফেলা এবং অনৈতিক সম্পর্ক বজায় রাখার অভিযোগও উঠেছে।
এ বিষয়ে সচেতন মহলের মতে, এমন অভিযোগ সমাজের জন্য উদ্বেগের। তারা দাবি করেছেন, অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে সত্যতা যাচাই করা জরুরি। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন তারা।
এদিকে অভিযুক্ত প্রবাসী মুক্তারের পক্ষ থেকে বলা হয়েছে, এসব অভিযোগ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। তার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে তিনি যথাযথ আইনি ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন।
এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
