রুপান্তর বাংলা নিজস্ব প্রতিনিধি:-আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহিনীর সৎ ও ন্যায়পরায়ণ কর্মকর্তাদের যথাযথ মূল্যায়নের দাবি জানিয়েছেন “শিক্ষা শ্রম বন ও পরিবেশ রক্ষা সোসাইটি”র চেয়ারম্যান জনাব রিয়াজ উদ্দিন রানা।
তিনি বলেন, “যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল, এমন কর্মকর্তাদের যদি অপরাধপ্রবণ এলাকায় পদায়ন করা হয়, তাহলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। জনগণের পুলিশের প্রতি আস্থাও বাড়বে।”
তিনি আরও বলেন, পার্বত্য এলাকাসহ সারা দেশের মানুষ শান্তিতে বসবাস করতে চায়। সেজন্য পুলিশের পদায়ন নীতি যেন জনস্বার্থকে প্রাধান্য দেয়, সেই আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, “শিক্ষা শ্রম বন ও পরিবেশ রক্ষা সোসাইটি” শিক্ষা বিস্তার, শ্রমিক অধিকার, বন সংরক্ষণ ও পরিবেশ রক্ষায় কাজ করে যাচ্ছে।
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
