রাষ্ট্রপতির হাত থেকে সম্মাননা পেলেন রাজস্থলীর তরুণ উদ্যোক্তা আছোমং মারমা

শহীদ হোসেন বিশেষ প্রতিনিধি -রুপান্তর বাংলা –
সমন্বিত কৃষি ও পশু খামারে অনন্য অবদানে ১ লক্ষ টাকার চেক ও স্মারক গ্রহণ।
রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের কুদুমছড়া পাড়ার মংহলাউ মারমার ছেলে আছোমং মারমা। যুবক কঠোর পরিশ্রম, অদম্য ইচ্ছা আর সঠিক দূরদর্শিতা থাকলে যে পার্বত্য অঞ্চলের অনাবাদী ও দুর্গম রূপকেও অর্থনৈতিক সমৃদ্ধিতে রূপান্তর করা সম্ভব—তা আবারও প্রমাণ করলেন তিনি।

সমন্বিত কৃষি ও পশু খামার গড়ে তুলে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ মহামান্য রাষ্ট্রপতির হাত থেকে গ্রহণ করেছেন গৌরবময় সম্মাননা স্মারক ও এক লক্ষ টাকার চেক।

রোববার (১ নভেম্বর ২০২৬) ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত জাতীয় যুব ও উদ্যোক্তা সম্মাননা প্রদান অনুষ্ঠানে তাঁর হাতে এই সম্মাননা তুলে দেন মহামান্য রাষ্ট্রপতি।

তরুণ উদ্যোক্তা আছোমং মারমা জানান, “এই সম্মাননা শুধু আমার একার নয়; এটি পুরো রাজস্থলী ও পার্বত্যবাসীর সম্মান।”