মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি—ঐতিহ্য, সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা’ এ প্রত্যয়ে- বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে ময়মনসিংহের মুক্তাগাছা প্রেসক্লাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। রবিবার (১ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় মুক্তাগাছা প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাসস্ট্যান্ড হয়ে পুনরায় প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়। র্যালির উদ্বোধন ও অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাজমুস ছালেহীন এবং মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম। এ সময় রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান খান রতন, মুক্তাগাছা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জাকারিয়া হারুন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক শামছুল হক, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র শহীদুল ইসলাম শহীদ, পৌর জামায়াতের আমির আফতাব উদ্দিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুর্শিদুজ্জামান খান সাইফুল, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মুজাহিদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান খান মঞ্জু, কৃষকদলের সভাপতি মুখলেছুর রহমান, জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক শরীফ, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি কাজী রিপন, সহ-সাধারণ সম্পাদক নূরে হাসানুজ্জামান সোহাগ, সিরাজসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। র্যালি শেষে প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের সদস্য সচিব ফেরদৌস আলমের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র, মুক্তাগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান খান রতন, প্রেসক্লাবের আহ্বায়ক ইমাম উদ্দিন মুক্তা, প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ সালাম, বিএনপি নেতা জাকারিয়া হারুন প্রমুখ। এ সময় মুক্তাগাছা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা এজেড এম ইমাম উদ্দিন মুক্তা, এম এ সালাম ও সুজিত কুমার সিংহ কে আজীবন সম্মাননা দেওয়া হয়।
বক্তারা বলেন, সাংবাদিকতা সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান এবং এলাকার সমস্যা ও সম্ভাবনা তুলে ধরতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের ঐক্য, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তাঁরা। অনুষ্ঠানে প্রেসক্লাবের সদস্যবৃন্দ, স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
