সংবাদ শিরোনাম

পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে দীপেন দেওয়ানকে পুনরায় মন্ত্রী চেয়ে প্রধানমন্ত্রী বরাবর ২ সংগঠনের আবেদন`

ঢাকা: পার্বত্য চট্টগ্রামের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের স্বার্থে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে এডভোকেট দীপেন দেওয়ান এমপিকে পুনরায় মন্ত্রী হিসেবে দেখতে চেয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছে ২টি সংগঠন।

“শিক্ষা, শ্রম, বন ও পরিবেশ রক্ষা সোসাইটি” এবং “জাতীয় সাংবাদিক কল্যাণ পরিষদ” এর পক্ষ থেকে পৃথক ২টি স্মারকলিপি প্রধানমন্ত্রীর কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।

আবেদনে বলা হয়, এডভোকেট দীপেন দেওয়ান পার্বত্য অঞ্চলের একজন অভিজ্ঞ, জনপ্রিয় ও দূরদর্শী রাজনৈতিক নেতা। তিনি পূর্বে মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে পার্বত্য চট্টগ্রামের ১৩টি উপজাতি ও বাঙালি জনগোষ্ঠীর উন্নয়নে, অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

বর্তমানে পার্বত্য অঞ্চলে বিভিন্ন আঞ্চলিক সংগঠনের অস্থিরতা ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে পুনরায় অশান্তির আশঙ্কা দেখা দিয়েছে। এমন সংকটময় মুহূর্তে পার্বত্য অঞ্চলের দায়িত্ব একজন অভিজ্ঞ ও গ্রহণযোগ্য নেতার হাতে দেওয়া প্রয়োজন।

সংগঠন দুটির নেতারা বলেন, “সাধারণ মানুষের প্রত্যাশা ও ভালোবাসার প্রতি সম্মান জানিয়ে এডভোকেট দীপেন দেওয়ানকে পুনরায় মন্ত্রী হিসেবে নিয়োগ দিলে পার্বত্য চট্টগ্রামের সকল জনগোষ্ঠীর উন্নয়ন, নিরাপত্তা ও সম্প্রীতি নিশ্চিত হবে।”

পার্বত্য চট্টগ্রামের শান্তি ও উন্নয়নের স্বার্থে “শিক্ষা, শ্রম, বন ও পরিবেশ রক্ষা সোসাইটি” ও “জাতীয় সাংবাদিক কল্যাণ পরিষদ” এর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর আবেদন জানানো হয়েছে।
পার্বত্য এলাকায় বসবাসরত পাহাড়ি ও বাঙালিরা বলেন আমরা সাধারণ মানুষ চাই, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে আবারও দেখতে চাই এডভোকেট দীপেন দেওয়ান এমপিকে।

কারণ তিনি প্রমাণিত নেতা। উনার হাত ধরেই পার্বত্য অঞ্চলে উন্নয়ন ও সম্প্রীতি এসেছিল।