দূর্যোগ কবলিত মানুষের পাশে সেনাবাহিনী: বাঙ্গালহালিয়ায় ত্রাণ ও টিন বিতরণ

রাঙ্গামাটির রাজস্থানী থেকে আব্দুর রাজ্জাক : প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে মানবিক সহায়তা নিয়ে দাঁড়ালো বাংলাদেশ সেনাবাহিনী। রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের অসহায় পরিবারগুলোর মাঝে ত্রাণ সামগ্রী ও ঢেউটিন বিতরণ করা হয়েছে।

কাপ্তাই জোনের মাননীয় জোন কমান্ডারের নির্দেশে মঙ্গলবার (১৪ জুলাই) বাঙ্গালহালিয়া সেনাবাহিনী ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর আরেফিন নিজে উপস্থিত থেকে এই ত্রাণ বিতরণ করেন।

প্রাকৃতিক দুর্যোগ শুরু হওয়ার সাথে সাথেই মেজর আরেফিন ক্ষতিগ্রস্ত প্রত্যেকটা বাড়ি বাড়ি হেঁটে হেঁটে যান, বন্যায় কবলিত ক্ষতিগ্রস্তদের বাড়ি যাওয়ার পথে কোথাও হাঁটু সমান কোথাও গলা সমান পানি পার হয়ে তাকে যেতে হয়েছে এমন নজির দেখে সাধারণ মানুষ
খুশিতে আত্মহারা তারা বলেন এমন মানবিক সেনাবাহিনী তো আমরা চেয়েছিলাম, এভাবে হাঁটু গলা পানি পার হইয়া আগে কোন সেনাবাহিনীর অফিসার আমাদের বাড়িতে আসে নাই, সত্যি মেজর আরেফিন মানব কল্যাণে নিয়োজিত একজন সেনা অফিসার।
এসময় তিনি শুধু ত্রাণই দেননি, ক্ষতিগ্রস্ত পরিবারের শিশুদের কোলে নিয়ে তাদের খোঁজখবরও নেন। তার এই মানবিক আচরণে স্থানীয়রা আবেগাপ্লুত হয়ে পড়েন।

ত্রাণের মধ্যে ছিল নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী এবং ঘর মেরামতের জন্য ঢেউটিন।

ত্রাণ গ্রহণ করে স্থানীয়রা কাপ্তাই জোন কমান্ডার ও বাঙ্গালহালিয়া ক্যাম্প কমান্ডার মেজর আরেফিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।