রাজস্থলীতে ইউনিয়ন যুবলীগ সভাপতি গ্রেপ্তার

রুপান্তর বাংলা জেলা প্রতিনিধি –রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার ৩ নং বাঙ্গালহালিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মাসুম তালুকদারকে গ্রেপ্তার করেছে চন্দ্রঘোনা থানা পুলিশ।

রোববার (২ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে বাঙ্গালহালিয়া ইউনিয়নের শফিপুর (পাবনা টিলা) এলাকায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাকের আহমেদের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তারকৃত মাসুম তালুকদার -মরহুম হাকিম তালুকদারের নাতি শাহাদাত হোসেনের ছেলে। তিনি শফিপুর (পাবনা টিলা) এলাকার ২ নং ওয়ার্ডের বাসিন্দা এবং রাজস্থলী উপজেলার ৩ নং বাঙ্গালহালিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি।

গ্রেপ্তারের পর তাকে বাঙ্গালহালিয়া পুলিশ ক্যাম্পে নেওয়া হয়েছে। পুলিশ জানায়, এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
গ্রেফতারকৃত মাসুমের স্ত্রী বলেন আমার স্বামী আওয়ামী যুবলীগের রাজনীতির সাথে জড়িত ছিল কিন্তু কারো কোনদিন ক্ষতি করে নাই , পারলে মানুষের উপকার করেছে পুলিশ কেন আমার স্বামীকে গ্রেফতার করেছে আমি তা জানি না আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আইন নিশ্চয়ই আমাদের সঠিক বিচার করবে।

এ বিষয়ে চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাকের আহমেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কোন মামলায় বা কী অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানানো হয়নি।