জাহাঙ্গীর, জেলা প্রতিনিধি :—রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে মোঃ হারুন চৌধুরী (৬৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত হারুন চৌধুরী লংগদু উপজেলা কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল রাঙ্গামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা যায়, হারুন চৌধুরী লংগদু থানার একটি মামলার পলাতক আসামি।
গ্রেফতারকৃত হারুন চৌধুরী লংগদু উপজেলার ২নং ওয়ার্ডের মুসলিম ব্লক এলাকার মৃত রহিম দাদ চৌধুরীর ছেলে।
কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জসীম উদ্দীন বলেন, পুলিশের নিয়মিত ও বিশেষ অভিযানের অংশ হিসেবে মামলার পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় হারুন চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হবে।
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
